ছবি: সংগৃহীত
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দেওয়া হয়েছে সুনামগঞ্জ-৫ (ছাতক দোয়ারাবাজার) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে।
যুক্তরাজ্য, ইতালীসহ ইউরোপের কয়েকটি দেশে প্রায় ২২ দিনের সফর শেষে বৃহস্পতিবার সকাল ৯ টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে ভিআইপি লাউঞ্জে ছাতক-দোয়ারা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
পরে বিশাল এক মোটর শোভাযাত্রার মাধ্যমে তিনি গোবিন্দগঞ্জ এসে পৌঁছান। গোবিন্দগঞ্জ পয়েন্টে পৃথক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন মুহিবুর রহমান মানিক এমপি। সংবর্ধনা শেষে বিশাল মোটর সাইকেল শোভা যাত্রা নিয়ে শহরের মন্ডলীভোগস্থ বাস ভবনে ফিরেন তিনি।
দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোয়ারা উপজেলা আওয়ামীলীগের আহবায়ক,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতিক,আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য পরিষদ সদস্য, জিপি এডভোকেট রাজ উদ্দিন, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমেদ,পৌর আওয়ামীলীগের আহবায়ক,সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু,গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, দোয়ারাবাজারের মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম,ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক গয়াছ আহমদ,ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের আহবায়ক মাষ্টার আওলাদ হোসেন প্রমুখ।
এদিকে যুক্তরাজ্য প্রবাসী কামাল খাঁন একই ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছে তিনিও মুহিবুর রহমান মানিক এমপির সংবর্ধনায় যোগ দিয়েছেন।
এম সি




