জৈন্তাপুরে উপজেলা রাজস্ব সভা অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

জৈন্তাপুরে উপজেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/১১/২০২৪ ০৪:২৭:২৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে উপজেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

ছবি নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী।

সভায় উপজেলা ভূমি অফিস ও সকল তহশিল অফিসের কর্মকর্তাদের নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভূমি উন্নয়ন কর বিষয়ে আলোচনা হয়। ব্যক্তিগত বা কোনো সংস্থার নামে যে ভূমি রয়েছে তার উন্নয়ন কর তিন পর্যন্ত আদায় না হলে তা সরকারি নিয়ম অনুযায়ী খাস ভূমিতে পরিণত করার নিয়ম রয়েছে। সে বিষয়ের আলোকে উপজেলায় যারা দীর্ঘদিন ভূমি উন্নয়ন কর প্রদান করছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া অর্পিত সম্পত্তিতে যারা দীর্ঘদিন লিজ নবায়ন করছে না তাদের প্রথমে নোটিশ প্রদানের পাশাপাশি প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়েছে। 

এ ছাড়া নামজারীর ক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট প্রদান ও বাস্তবে তা কোন শ্রেণিতে ব্যবহার হচ্ছে তা নিশ্চিত করতে হবে। এছাড়া ভূমি অপরাধ প্রতিরোধ আইন ২০২৩ এর বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়াও নামজারীর সাথে সাথে যেন সবাই হোল্ডিং খুলেন যাতে করে ভবিষ্যতে ভূমি উন্নয়ন কর প্রদানে সুবিধা হয় সে বিষয়ে জনগণকে উদ্বুদ্ধকরণ বিষয়ে আলোচনা করা হয়েছে। 

এছাড়া ভূমি তহশিলদারেরা এখন থেকে উপজেলার খাস জমিগুলো কোথায় কী অবস্থায় আছে তা ভিডিও সহকারে রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। 

রাজস্ব সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুর রকিব, উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. বুরহান উদ্দিন, উপ-সহকারী ভূমি কর্মকর্তা রাশেদুল হক, অসিত চন্দ্র, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী সাথী রানী, রুহুল আমিন, বিপ্লব কুমার দাসসহ অন্যান্যরা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী