সিলেটে ১০৫ বস্তা ভারতীয় চিনিসহ আ ট ক ২
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

সিলেটে ১০৫ বস্তা ভারতীয় চিনিসহ আ ট ক ২

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/১১/২০২৪ ০৮:০৫:০৬ পূর্বাহ্ন

সিলেটে ১০৫ বস্তা ভারতীয় চিনিসহ আ ট ক ২

ছবি: নিজস্ব


সিলেটে ৫ হাজার ২৫০ কেজি চোরাই চিনিসহ দুই ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নগরের খাসদবির এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- গোয়াইনঘাট উপজেলার পাতনী (রুস্তমপুর) গ্রামের মো. বিলাল উদ্দিনের ছেলে মো. রুবেল আহমদ (২০) ও একই উপজেলার বিছনাকান্দি গ্রামের আলী হোসেনের ছেলে সাইদুল ইসলাম (২৪)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে এয়াপোর্ট থানাধীন খাসদবির এলাকা থেকে ১০৫ বস্তা চিনি জব্দ ও দুইজনকে আটক করা হয়। এসব চিনির বাজারমূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী