সিলেটে জু*য়া খেলার সরঞ্জামসহ আ ট ক চার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

সিলেটে জু*য়া খেলার সরঞ্জামসহ আ ট ক চার

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/১১/২০২৪ ০৯:১১:০৫ পূর্বাহ্ন

সিলেটে জু*য়া খেলার সরঞ্জামসহ আ ট ক চার

ছবি: নিজস্ব


সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ চার যুবককে আটক করা হয়েছে।

আজ বুধবার (২০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটকরা হলো- সিলেট নগরীর ছড়ারপাড় এলাকার মারফত আলীর কলোনীর মো. শাহীন মিয়ার ছেলে মো. সানী মিয়া (২৫), সুনামগঞ্জের দিরাই উপজেলার দল কুতুব গ্রামের আব্দুল হাসিমের ছেলে নূর আহমদে (৩০), সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত তাজির মুল্লুকের ছেলে ফরহাদ হোসেন (৪০) ও নগরীর চালিবন্দর এলাকার আব্দুর রউফের ছেলে মো. আশরাফ উদ্দিন (৫৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত নয়টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ কালীঘাট মসলাপট্টির একটি পরিত্যাক্ত ঘরে অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জামসহ চারজনকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানা মামলা রুজু করা হয়েছে। বুধবার বিকেলে পুলিশ স্কর্টের মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী