নভেম্বর রেইনে’ ভিজবে সিলেট
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

নভেম্বর রেইনে’ ভিজবে সিলেট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৪ ১০:৩১:০৮ পূর্বাহ্ন

নভেম্বর রেইনে’ ভিজবে সিলেট

ছবি : সংগৃহীত


প্রকৃতিতে এখন হেমন্ত। অগ্রহায়ণ মাস পরেই আসবে শীতকাল। সিলেট মহানগরীসহ বিভাগের বিভিন্ন জায়গায় ইতোমধ্যেই শীত অনুভূতি হচ্ছে। অনেক জায়গা সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে। ঘন কুয়াশার কারণে সকাল ও রাতে হেডলাইট জ্বালিয়েও চলছে যানবাহন। এরমধ্যেই  আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেট বিভাগে গুঁড়িগুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। অনেকেই নভেম্বরের বৃষ্টিকে ‘নভেম্বর রেইন’ বলে অভিহিত করেন।

বিশ্বখ্যাত রক ব্যান্ড গানস অ্যান্ড রোজেস’র অমর সৃষ্টি নভেম্বর রেইন গানটি ১৯৯২ সালে মুক্তিপায়। প্রেম ও ভালোবাসায় ছড়ানো গানটি এখনও তুমুল জনপ্রিয়। নভেম্বরে বৃষ্টি হলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ‘নভেম্বর রেইনে’ নিয়ে সামাজিক মাধ্যমে ছবি ও পোস্ট শেয়ার করেন।

এদিকে আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।


 


 


জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী