হাফপ্যান্ট পরে মাজারে ঢোকা নিষেধ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

হাফপ্যান্ট পরে মাজারে ঢোকা নিষেধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৯/২০২৩ ১১:০৩:২৪ পূর্বাহ্ন

হাফপ্যান্ট পরে মাজারে ঢোকা নিষেধ

মাজার গেটে টানিয়ে দেয়া সাইনবোর্ড।


সিলেটে হযরত শাহজালালের (রহ.) মাজারে হাফপ্যান্ট পরে প্রবেশে নিষাধাজ্ঞা দেয়া হয়েছে।

সম্প্রতি এমন নিষেধাজ্ঞা জারি করে মাজার এলাকায় সাইনবোর্ড টানানো হয়। সাড়ে ৭০০ বছরের পুরোনো এ দরগাহতে এবারই প্রথম এমন নিষেধাজ্ঞা জারি হলো।

১৩০৩ সালে সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের শাসনামলে হযরত শাহজালাল ইয়ামেন থেকে ৩৬০ সঙ্গী নিয়ে সিলেট আসেন। ১৩৪০ সালে তিনি মৃত্যুবরণ করেন। এরপর তাকে যে স্থানে সমাহিত করা হয় সেটি শাহজালালের দরগাহ হিসেবে পরিচিত।

শাহজালালের দরগাহ সব ধর্মের মানুষের কাছেই পবিত্র স্থান হিসেবে পরিচিত। প্রতিদিন বিভিন্ন ধর্মের বিপুল সংখ্যক মানুষ এই দরগাহতে পূণ্যলাভের আশায় আসেন। এ ছাড়া এটি পর্যটকদের কাছেও আকর্ষর্ণীয় স্থান। সিলেটে বেড়াতে আসা পর্যটকরা শাহজালালের দরগাহ ঘুরে যান।

শাহজালালের দরগাহতে হাফপ্যান্ট পরে প্রবেশে হঠাৎ নিষেধাজ্ঞা জারি করার মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেকে একে সাধুবাদ জানিয়েছেন। তবে পর্যটক আকর্ষণীয় স্থান হওয়ায় এমন নিষেধাজ্ঞার সমালোচনাও করেছেন কেউ কেউ।

এ বিষয়ে দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজারের মোতাওয়াল্লি সরে কওম ফতেহ উল্লাহ আল আমান বলেন, শাহজালালের মাজার জিয়ারতে সব ধর্ম বর্ণের মানুষ আসেন। বিদেশি পর্যটকরাও আসেন। তবে সাম্প্রতিক সময়ে অনেক পর্যটক হাফপ্যান্ট পরে মাজারে আসছেন। এতে মাজারের পবিত্রতা নষ্ট হচ্ছে। এটি একটি ধর্মীয় স্থাপনা হওয়ায় এমনটি কখনোই কাম্য নয়। তাই মাজার এলাকায় হাফপ্যান্ট পরে না ঢুকতে নিষেধাজ্ঞামূলক সাইনবোর্ড টানানো হয়েছে।

শাহজালাল মাজারে গিয়ে দেখা যায়, মাজারের ফটকে টানানো সাইনবোর্ডে লেখা রয়েছে ‘হাফপ্যান্ট পরে মাজারের গেটের ভেতরে প্রবেশ নিষেধ। আদেশক্রমে কর্তৃপক্ষ।’ 

স্থানীয় সকলেরই অভিমত, শাহজালাল মাজার কোনো সাধারণ পর্যটন এলাকা নয়। এটি একটি ধর্মীয় স্থাপনা। পৃথিবীর সব ধর্মীয় স্থাপনায়ই কিছু বাধ্যবাধকতা থাকে। এটি সব পর্যটককেরই মেনে চলা উচিত। শাহজালাল মাজারের ক্ষেত্রেও তাই। এখানকার পবিত্রতা ও ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকেই মাজারে ঘুরতে আসা উচিত।

তবে মাজার কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়ে এক পর্যটক বলেন, শাহজালাল মাজার দেশি-বিদেশি পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান। সিলেটে যত পর্যটক আসেন তার বেশিরভাগই আসেন এই মাজারে। অনেক বিদেশি পর্যটকও আসেন এখানে। পোশাকের ক্ষেত্রে বাধ্যবাধকতা আরোপ করলে এখানে পর্যটক কমবে। এর মাধ্যমে বিদেশি ও ভিন্ন ধর্মাবলম্বী পর্যটকদেরও নিরুৎসাহিত করা হবে। এটা কখনোই কাম্য নয়।

এফ এ



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার