ছবি : ফাইল ফটো
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক, দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার বিশেষ প্রতিনিধি চঞ্চল মাহমুদ ফুলর হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
গত শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন চঞ্চল মাহমুদ ফুলর। পরে উন্নত চিকিৎসার জন্য ওইদিন রাতেই তাঁকে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
চঞ্চল মাহমুদ ফুলর জানান, তাঁর হার্টে ৩টি ব্লক ধরা পড়েছে এবং সেগুলো অপসারণ করে হার্টে ৩টি রিং বসানো হয়েছে। সুস্থতার জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।
জৈন্তাবার্তা / রহমান




