গোয়াইনঘাটে সেলিম হ*ত্যা মা ম লা র দুই আসামি আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

গোয়াইনঘাটে সেলিম হ*ত্যা মা ম লা র দুই আসামি আ ট ক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১/১১/২০২৪ ০৩:১৬:৪৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে সেলিম হ*ত্যা মা ম লা র দুই আসামি আ ট ক

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে নিহত ব্যবসায়ী সেলিম উদ্দিন হত্যা মামলার দুই আসামী কে গ্রেফতার করেছে  র‌্যাব।

গ্রেফতার কৃত দুই আসামী  জালাল উদ্দিন (৬০) ও সুলেমান (৫০) উভয়ে উপজেলার সদর ইউনিয়নের হুয়াউরা গ্রামের বাসিন্দা। এছাড়া আরো একজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে  সেলিম হত্যা মামলার দুই আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত)  মোঃ সুজন মিয়া। তিনি জানান, জমি নিয়ে বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে নিহত সেলিম হত্যা মামলার ৩ ও ৪ নং আসামিকে গতকাল বুধবার সন্ধ্যায় তথ্যপ্রযুক্তির ব্যবহার করে সিলেটের হবিগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর জমি নিয়ে বিরোধের জেরে দু'পক্ষের  সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরদিন  (৫ নভেম্বর) সন্ধ্যায় সেলিম উদ্দিন  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ ঘটনায় গত ৮ নভেম্বর ২০ জনের নাম ও অজ্ঞাত আরও ১০-১২ জনের নাম উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট থানায় একটি হত্যা  মামলা দায়ের করা হয়।পরে ১০ নভেম্বর গোয়াইনঘাট থানায় মামলা রুজু করা হয়।

গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত সুজন মিয়া বলেন,অভিযান অব্যাহত রয়েছে খুব শীঘ্রই অন্যান্য আসামিদের গ্রেপ্তার করা হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী