গোলাপগঞ্জে ৪র্থ অর্থনৈতিক শুমারির স্থায়ী কমিটির সভা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

গোলাপগঞ্জে ৪র্থ অর্থনৈতিক শুমারির স্থায়ী কমিটির সভা

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/১১/২০২৪ ০৩:৩৪:৪২ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে ৪র্থ অর্থনৈতিক শুমারির স্থায়ী কমিটির সভা

ছবি: নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জে ৪র্থ অর্থনৈতিক শুমারি ২০২৪ উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা ও পৌরসভার শুমারি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার ও শুমারি স্থায়ী কমিটির সভাপতি মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান মিন্টু সরকারের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠান শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার অর্থনৈতিক শুমারির ২০২৪ এর সারসংক্ষেপ তুলে ধরেন।

আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় স্থায়ী কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন অর্থনৈতিক শুমারির মূল লক্ষ্য হলো সময়ের বিবর্তনে একটি দেশের অর্থনীতিতে যে কাঠামোগত পরিবর্তন ঘটে, সে সর্ম্পকে সম্যক ধারণা লাভ  করে। তিনি বলেন এবারের শুমারিটি ডিজিটাল পদ্ধতিতে MDM  যুক্ত ট্যাবের মাধ্যমে CAPI পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহকারীবৃন্দের সকল তথ্যের কার্যক্রম গোপনীয় থাকবে। ৪র্থ শুমারিতে তথ্য সংগ্রহে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী