উত্তর বিশ্বনাথ আমজাদ উল্লাহ কলেজের এডহক কমিটির অনুমোদন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

উত্তর বিশ্বনাথ আমজাদ উল্লাহ কলেজের এডহক কমিটির অনুমোদন

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২১/১১/২০২৪ ০৪:১৫:০৯ পূর্বাহ্ন

উত্তর বিশ্বনাথ আমজাদ উল্লাহ কলেজের এডহক কমিটির অনুমোদন

ছবি: নিজস্ব


বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথ আমজাদ উল্লাহ কলেজের এডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

৪৬৯০ স্মারক মূলে সাবেক এডহক কমিটির সভাপতি মোঃ খালেদ হোসেনকে পরিবর্তন করে জেলা বিএনপির নেতা ও নিখোঁজ এম ইলিয়াস আলীর পিএস মোঃ ময়নূল হক কে সভাপতি করা হয়েছে। এবং সাবেক বিদ্যোৎসায়ী সদস্য মোঃ বাবুল মিয়াকে পরিবর্তন করে নতুন এডহক কমিটিতে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ মোনায়েম খানকে বিদ্যোৎসায়ী সদস্য মনোনীত করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার সই করা কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে অনূর্ধ্ব ৬ মাস। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর (ভিসি) এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।

তাছাড়া পদাধিকার বলে কলেজের অধ্যক্ষ সদস্য সচিব করা হয়েছে। বাকি ৩ জনের মধ্যে একজন বিদ্যোৎসাহী সদস্য এবং দুইজন সদস্য হিসেবে কমিটিতে থাকবেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী