কুলাউড়ায় অবৈধ*ভাবে মাটি কাটার দায়ে ১৪ টি যানবাহন জ ব্দ, জরি*মানা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

কুলাউড়ায় অবৈধ*ভাবে মাটি কাটার দায়ে ১৪ টি যানবাহন জ ব্দ, জরি*মানা

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২১/১১/২০২৪ ০৬:৫৪:২১ পূর্বাহ্ন

কুলাউড়ায় অবৈধ*ভাবে মাটি কাটার দায়ে ১৪ টি যানবাহন জ ব্দ, জরি*মানা

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দুলাল আকন্দ (৪০)নামে এক ব্যাক্তিকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

২১ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাজিপুর ইউনিয়নের আশ্রয়গ্রাম মৌজার মনু তীর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  শাহ জহিরুল হোসেন। অভিযানকালে ১৩ টি ট্রাক ও ১ টি এক্সকে়ভেটর জব্দ করা হয়।

এব্যাপারে সহকারী কমিশনার ভূমি শাহ জহিরুল হোসেন জানান, নদীর তীর কেটে মাটি নেওয়ার ফলে নদীর বাধ ভাঙার ঝুঁকি থাকায় অভিযান চালিয়ে ১ ব্যাক্তিকে জরিমানা ও ১৪ টি যানবাহন জব্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ: