ঢাকার নি খোঁ জ নারী সিলেটে উ দ্ধা র
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

ঢাকার নি খোঁ জ নারী সিলেটে উ দ্ধা র

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/১১/২০২৪ ০৭:৫২:০১ পূর্বাহ্ন

ঢাকার নি খোঁ জ নারী সিলেটে উ দ্ধা র

ছবি: নিজস্ব


ঢাকার কাফরুল এলাকা থেকে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন এক নারীকে উদ্ধার করেছে সিলেট মহানগর পুলিশ। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল চারটায় নগরের বন্দরবাজার থেকে কোতোয়ালি থানাপুলিশ তাকে উদ্ধার করে। 

ওই নারীর নাম সাবেরা সুলতানা (৫৫)। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাফরুল এলাকার পূর্ব শেওড়াপাড়ার মৃত সৈয়দ আমির শাহ রহমানীর স্ত্রী।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ওই নারী মানসিক ভারাসম্যহীন। তিনি আগেও একবার পরিবারের লোকজনের অগোচরে বাসা থেকে বের হয়ে সিলেট চলে এসেছিলেন। বুধবার সকালে একইভাবে তিনি কাউকে না জানিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন। আগে সিলেটে আসার ধারণা থেকে পরিবারের লোকজন আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং সহযোগিতা চায়। পরে আমাদের টিম তৎপরতা চালিয়ে বৃহস্পতিবার বিকাল চারটার দিকে বন্দরবাজার থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে ওই নারীকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী