ছবি: নিজস্ব
সিলেটের বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই-আগস্ট বিপ্লবের নিহত ও আহতদের স্মরণসভা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ২১ শে নভেম্বর দুপুর ১২ ঘটিকার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দের সভাপতিত্বে অবহিত করন সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি)সরকার মামুনুর রশিদ, বালাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: ফরিদ উদ্দিন আহমেদ ভূইয়া, বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশিকুর রহমান, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.আ জ ম সালাহ উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার জুয়েল আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.হেপি দাশ ,পল্লিবিদ্যুতের এ জি এম আলাউল হক সরকার, বালাগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী, খেলাফত মজলিসের সিলেট জেলা নেতা মাওলানা আশিকুর রহমান, বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল সুহেল, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল আহমেদ সেফুল, বালাগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহীন,সেক্রেটারি মো.আমির আলী, বালাগঞ্জ উপজেলা বিএনপি সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, বিএনপি নেতা শেখ জামাল আহমেদ খলকু, বিএনপি নেতা মাসুক মিয়া।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মখসুদুল ইসলাম , সাবুল আহমেদ, মেজু আহমেদ লুলু,আশিকুর রহমান উপস্থিত ছিলেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




