কোম্পানীগঞ্জে পাথর উত্তোলনের সময় ট্রাক্টরচাপায় আহত ১
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে পাথর উত্তোলনের সময় ট্রাক্টরচাপায় আহত ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১১/২০২৪ ১০:০৫:০৭ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে পাথর উত্তোলনের সময় ট্রাক্টরচাপায় আহত ১

ছবি : সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলন করার সময় ট্রাক্টরের নিচে পড়ে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (২০ নভেম্বর) উপজেলার শাহ আরেফিন টিলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শ্রমিক উপজেলার পাড়ুয়া (উজানপাড়া) গ্রামের মুছা মিয়ার ছেলে রুবেল আহমেদ (২০)। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তিনি সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে শাহ আরেফিন টিলার মাজারের গর্ত থেকে পাথর উত্তোলন করার সময় ট্রাক্টর উল্টে যায়। এসময় ট্রাক্টর লোডের কাজে নিয়োজিত শ্রমিক রুবেল আহমেদ ট্রাক্টরের নিচে চাপা পড়েন। পরে স্থানীয় লোকজনরা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

আহতের বড় ভাই বুলু মিয়া জানিয়েছেন, ‘শাহ আরেফিন টিলায় গাড়ির নিচে চাপা পড়ার কারণে তার ফুসফুস পেছনের দিকে চলে যায়। পরে হাসপাতালের চিকিৎসকরা তড়িঘড়ি করে তার অপারেশন করেন।’

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘পাথরবাহী গাড়ি উল্টে পড়ার দূর্ঘটনায় এক শ্রমিক আহত হওয়ার খবর পেয়েছি। তিনি বলেন- অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ করতে আমরা অভিযান পরিচালনা করে যাচ্ছি। তারপরও অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ করা সম্ভব হচ্ছে না।’ এসময় অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে পুলিশের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী