এবার অ স্ত্র ও বি স্ফো র ক মামলায় আসামী সাবেক বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

এবার অ স্ত্র ও বি স্ফো র ক মামলায় আসামী সাবেক বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১১/২০২৪ ১০:০৯:৪২ পূর্বাহ্ন

এবার অ স্ত্র ও বি স্ফো র ক মামলায় আসামী সাবেক বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান

ছবি : সংগৃহীত


সিলেটের কোতোয়ালী থানায় বিস্ফোরক আইনে আরও একটি মামলায় আসামী হয়েছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।

বুধবার (১৩ নভেম্বর) মাছুম আহমদ বাদি হয়ে দায়ের করা মামলায় (নং ২১(১১)২০২৪) ৪৯ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ১০০ থেকে ১৫০ জনকে।

এ মামলায় সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ছাড়াও এজাহারনামীয় আসামিদের মধ্যে রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভাকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরী (৫২), সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান (৫৫) ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম (৫৫), বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব (৪৭), ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাব্বির আহমদ (৪৫), উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমান মুজিব (৫৫)। 

বাদির অভিযোগ, তিনি ১৯জুলাই বিকেল ৩টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার আগামী সরকারী বালিকা বিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিএনপি’র কর্মসূচীতে অংশ নেন।

এসময় আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিছিলকে ছত্র ভঙ্গ করে দেয়। মিছিলে অংশগ্রহণকারীরা ফের সংগঠিত হওয়ার চেষ্টা করলে আসামিরা তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে প্রাণে হত্যার উদ্দেশ্যে অতর্কিত গুলিবর্ষণ করে।এতে তার নাকে ও বাম পায়ের হাটুতে গুলি লাগে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী