মুহিন খাঁন এর ২৯তম মৃ ত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

মুহিন খাঁন এর ২৯তম মৃ ত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/১১/২০২৪ ১০:৪৪:২৬ পূর্বাহ্ন

মুহিন খাঁন এর ২৯তম মৃ ত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


সাবেক ছাত্রনেতা মুহিন খাঁন এর ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহী ঈদগাহ এলাকাবাসী ও বন্ধুমহলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বাদ যোহর শাহী ঈদগাহস্থ হযরত শাহ মীর (রহ.) জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে মুহিন খাঁন এর রুহের মাহফেরাত কামনা করে  মোনাজাত পরিচলনা করেন ক্বারী মাওলানা আব্দুর রহমান আমেনী।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী,  সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব সহ সিলেট বিএনপি, যুবদল, ছাত্রদল এবং শাহী ঈদগাহ এলাকাবাসী ও বন্ধুমহলের নেতৃবৃন্দ।

মিলাদ মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, মুহিন খাঁন বিএনপির নিবেদিত কর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন সৎ ও আদর্শবান কর্মী হারিয়েছি। মুহিনের বন্ধুরা দীর্ঘ ২৯ বছর ধরে তার মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে আসছে। মুহিন ভালো বন্ধু ছিল বলেই তার বন্ধুরা তাকে আজো ভুলে যায়নি। যা দেখে আমি আপ্লুত। আমি মুহিনের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী