সশস্ত্র বাহিনী দিবসে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার আলোচনা সভা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

সশস্ত্র বাহিনী দিবসে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/১১/২০২৪ ১০:৫৪:৪০ পূর্বাহ্ন

সশস্ত্র বাহিনী দিবসে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থার আলোচনা সভা

ছবি: নিজস্ব


সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা (অসকস) সিলেট এর উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, সশস্ত্র বাহিনী দিবস বাংলাদেশের জন্য একটি গৌরবের দিন। দিবসটি দেশপ্রেম ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যরাও দিবসটি নিয়ে গর্ববোধ করেন।

অসকস সিলেটের সভাপতি সার্জেন্ট (অব) মো. আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব) মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ গ্রহন করেন বিশিষ্ট শিক্ষাবিদ লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, জামায়াতে ইসলামীর সিলেট মহানগর আমীর ফখরুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম আলো, সমাজসেবী মো. নূরুল হক, অব. পেটি অফিসার এনামুল হক প্রমুখ।

অনষ্ঠানে অসকস সাংগঠনিক সম্পাদক কর্পোরাল (অব) মো. মুর্শেদ আলম জানান, এটি তাদের অরাজনৈতিক সংগঠনের প্রথম সশস্ত্র বাহিনী দিবস পালন। অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের কল্যাণে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে। ‘সকলের তরে সকলেই আমরা, সর্বত্রই দেশের তরে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।


জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী