সিলেটের সকল পাথর কোয়ারী বন্ধ রেখে মানুষের পেটে আগাত করা হচ্ছে :মাওলানা আতাউর রহমান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

সিলেটের সকল পাথর কোয়ারী বন্ধ রেখে মানুষের পেটে আগাত করা হচ্ছে :মাওলানা আতাউর রহমান

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২১/১১/২০২৪ ১১:০৫:০৯ পূর্বাহ্ন

 সিলেটের সকল পাথর কোয়ারী বন্ধ রেখে মানুষের পেটে আগাত করা হচ্ছে :মাওলানা আতাউর রহমান

ছবি : সংগৃহীত


যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত বাংলাদেশ কোম্পানিগঞ্জ উপজেলার ৫নং উত্তর রণিখাই ইউনিয়ন শাখার উদ্যোগে উৎমা,ভোলাগঞ্জ, বিছনাকান্দি,জাফলং সহ সিলেটের সকল পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবিতে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২১ নভেম্বর বৃহস্পতিবার উত্তর রণিখাই ইউনিয়ন চরার বাজারে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। 

যুব জমিয়ত সভাপতি মাওলানা হাবিবুর রহমান ও ছাত্র জমিয়ত বাংলাদেশ ইউনিয়ন শাখার সভাপতি ও আব্দুল্লাহ হুসাইন এর যৌথ সভাপতিত্বে এবং যুব নেতা মাওলানা আশরাফুল হাসান ও মাওলানা জুবায়ের আহমদ এর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী।

বক্তব্যে তিনি বলেন,পরিবেশের দোহাই দিয়ে সিলেটের পাথর কোয়ারী বন্ধ রেখে মানুষের সাথে মসকারা করা হচ্ছে।উৎমা,বিছনাকান্দি,ভোলাগঞ্জ,জাফলং সহ সিলেটের মানুষ মানবেতর জীবনযাপন করছে। তাই অতিদ্রুত সিলেটের সকল পাথর কোয়ারী খোলা হউক। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুল গণি,মাওলানা আব্দুন নুর, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, ইউনিয়ন জমিয়তের সহ সভাপতি মাওলানা রফিক আহমদ, মাওলানা দিলাওয়ার হোসাইন, মাওলানা হিফজুর রহমান, সাবেক ছাত্র নেতা মাওলানা আশরাফুল হাসান, যুব জমিয়ত উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা রুহুল আমিন সিরাজী,মাওলানা সাদিকুর রহমান  মাওলানা খলিল উল্লাহ । 


জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী