ছবি: নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্যতম পর্যটন স্পট জাফলংয়ে যে পর্যটক আসে,সেখানে ব্যবসা করে পেটও ভরে না খিদাও মিটে না। এমনভাবে কথাগুলো বলেছেন জাফলং পর্যটন স্পটের স্থানীয় একজন হোটেল ব্যবসায়ী আমেনা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আনোয়ার মিয়া। তিনি বলেন,বর্তমানে যে হারে পর্যটক আসছে তাতে করে ব্যবসায়ীরা ব্যবসা গুটিয়ে এই স্হান ত্যাগ করতে হবে।নয়তো বা প্রত্যেক ব্যবসায়ীকে ঋণে জর্জরিত হয়ে পথে বসতে হবে।ব্যবসায়ী আনোয়ার মিয়া বলেন,গত রমজান মাসে ৭ লক্ষ টাকা খরচ করে ভাতের হোটেল করেছেন।বর্তমানে প্রতিদিন যে পরিমাণে বিক্রি হয় হোটেলের খরচপাতি কর্মচারীদের বেতন ভাতা দিয়ে বাড়িতে নেওয়ার মতো কিছু থাকে না।জমানো-তো দূরের কথা।
ব্যবসায়ী আনোয়ার মিয়ার দাবি সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারী খুলে দিয়ে দিনে আনা দিনে খাওয়া মানুষের জীবন জীবিকা নির্বাহের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।যাতে করে নিম্ন আয়ের মানুষগুলো ন্যূনতম হলেও প্রতিদিন তার পরিবার-পরিজনের জন্য ডালভাত এর ব্যবস্থার নিশ্চয়তা পায়।কাজের জন্য ভোগতে না হয়। তিনি বলেন,দীর্ঘদিন ধরে পাথর কোয়ারী খোলা না থাকায় সিংহভাগ কর্মজীবি মানুষ কর্ম হারিয়ে মানবেতর দিনাতিপাত করছে।পূর্বের ন্যায় পাথর উত্তোলন করা গেলে মানুষের কর্মসংস্থান হবে পাশাপাশি পর্যটন ব্যবসায়ীরাও তাদের ব্যবসা পরিচালনা করে সচ্ছলতার সহিত দৈনন্দিন জীবন পরিচালিত করতে পারবে।এতে করে মানুষের কর্মসংস্থানের পাশাপাশি পর্যটন স্পটও ঠিক থাকবে,পর্যটকরা আসবেন ব্যবসায়ীরাও চলতে পারবেন।পর্যটনের রাণী খ্যাত জাফলং পর্যটন স্পট ভ্রমন পিপাসু মানুষের প্রধান আকর্ষণ। প্রতিবছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারীতে লাখো লাখো পর্যটকদের পদভারে মুখরিত থাকে এই পর্যটন স্পটটি। বছরের অন্যান্য সময় ও পর্যটক থাকে কমবেশি। পর্যটকদের সুবিধার্থে সরকারী ও বেসরকারী ভাবে গড়ে তোলা হয়েছে আবাসিক হোটেল মোটেল জোন,রয়েছে টুরিস্ট পুলিশ।
সরজমিনে দেখা যায়,হেমন্তের বিকেল বেলায় হিমেল হাওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত পর্যটকরা নীড়ে ফেরার ব্যস্ততায় নিজ নিজ বাহনের খোঁজে ছুটে চলছেন।তবে অন্যান্য সময়ের মত পর্যটকের তেমন উপস্থিতি নেই।পর্যটন স্পটে হরেক রকম পসরা নিয়ে বসে থাকা ব্যবসায়ীদের সামন দিয়ে যাওয়া পর্যটকদের ডাকছে প্রতিষ্ঠানে থাকা কর্মচারী।আসেন আপা, আসেন মামা দেখে যান একটা কিছু নিয়া যান।হোটেলে থাকা বয় ছেলে ডেকে ডেকে বলছে, আসেন আপা আসেন মামা আমাদের এখানে ভালো মানের খাবার আছে,হাত মুখ ধোয়ার ব্যবস্থা আছে।ঘরোয়া পরিবেশে খেতে পারবেন।একবার হলেও দেখে যান পছন্দ হলে খাবেন।ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মচারী ও হোটেল বয়দের এই রকম চটকদারি কথাবার্তায় মুখরিত চারিদিকের পরিবেশ।তবে তাদের মাঝে আগের মত চঞ্চলতা ও কর্মব্যস্ততা নেই।
টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর জাফলং জোনের ইনচার্জ শাহাদাত হোসেন বলেন,বর্তমান সময়ে স্কুল কলেজে ফাইনাল পরীক্ষার সময়।ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যটকদের আগমন হবে।এখনো কিছু পর্যটক আসছে তবে আগের মত নয়।ছুটি ও বন্ধের দিনে কিছু পর্যটক আসেন।তিনি জানান, ডিসেম্বর শেষে ফেব্রুয়ারি মাসে পর্যটকদের পদচারনায় মুখরিত হবে জাফলং।
জৈন্তাবার্তা / সুলতানা




