সিলেট সুনামগঞ্জ সীমান্তে এক কোটি ২১ লক্ষ টাকার মালামাল আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

সিলেট সুনামগঞ্জ সীমান্তে এক কোটি ২১ লক্ষ টাকার মালামাল আ ট ক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২/১১/২০২৪ ১২:৩৬:৫৯ অপরাহ্ন

সিলেট সুনামগঞ্জ সীমান্তে এক কোটি ২১ লক্ষ টাকার মালামাল আ ট ক

ছবি: নিজস্ব


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অভিযানে আবারও ১ কোটি ২১ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। 

শুক্রবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান (পিএসসি)।

বৃহস্পতিবার ও শুক্রবার ২১ ও ২২ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেট এবং সুনামগঞ্জ জেলার পান্তমাই বিছানাকান্দি তামাবিলসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী, শীতের কম্বল, চিনি, শুটকি, চকলেট, বিস্কুট, সনপাপড়ি, গরুর মাংস, সাবান, মদ, বাংলাদেশী রসুন, শিং মাছ, মাহিন্দ্রা ট্রাক্টর এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক বাজার মূল্য- ১,২১,৬৩,৭৭০.০০ (এক কোটি একুশ লক্ষ তেষট্টি হাজার সাতশত সত্তর) টাকা। 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী