এনসিএল দেখতে সিলেটে যাচ্ছেন ব্যাটিং কোচ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

এনসিএল দেখতে সিলেটে যাচ্ছেন ব্যাটিং কোচ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৪ ০৩:৪১:৩৩ পূর্বাহ্ন

এনসিএল দেখতে সিলেটে যাচ্ছেন ব্যাটিং কোচ

ছবি: সংগৃহীত


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। এরপর মাঠে গড়াবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজও। তবে এই সিরিজে দলের সঙ্গে যাননি ব্যাটিং কোচ ডেভিড হেম্প।

সিরিজ চলাকালে দলের সঙ্গে হেম্পের না থাকা নিয়ে স্পষ্ট করে বিসিবি থেকে কিছু জানানো হয়নি। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেক্ষেত্রে জাতীয় দলে হেম্পকে আর দেখা যাবে কি না তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

তবে আপাতত বাংলাদেশেই আছেন হেম্প। জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে ক্রিকেটারদের দেখভাল করবেন। এ কারণে আজ শুক্রবার সিলেটে যাচ্ছেন হেম্প। সেখানে পৌঁছে আগামীকাল খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের মধ্যকার ষষ্ঠ রাউন্ডের ম্যাচ মাঠে বসে দেখবেন তিনি।

সিলেট যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন হেম্প নিজেই। এই ব্যাটিং কোচ বলছিলেন, 'সবকিছু ঠিক আছে, আজ সিলেট যাচ্ছি। সেখানে পৌঁছে এনসিএলের খেলা দেখবো। আপতত এনসিএল দেখবো।'

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী