কোম্পানীগঞ্জে আ গ্নে য়া স্ত্র, গাঁ*জা, বিপুল অর্থসহ মহিলা আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

মাদকের আস্তানায় পুলিশের অভিযান

কোম্পানীগঞ্জে আ গ্নে য়া স্ত্র, গাঁ*জা, বিপুল অর্থসহ মহিলা আ ট ক

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/১১/২০২৪ ০৫:৫১:১৯ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে আ গ্নে য়া স্ত্র, গাঁ*জা, বিপুল অর্থসহ মহিলা আ ট ক

ছবি: নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জের অপরাধ এবং মাদকের আস্তানা খ্যাত স্থানীয় তেলিখাল ইউনিয়নের গৌখালের পার এলাকায় পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে একটি বিদেশী পিস্তল, পাঁচ কেজি গাঁজা, এবং নগদ প্রায় সাড়ে আট লাখ টাকা সহ হোছনা বেগম (৪৫) নামক  মাদক সাম্রাজ্ঞীকে আটক করেছে পুলিশ। সে ওই গ্রামের কাছাব আলীর স্ত্রী।

জানা যায়, স্থানীয় গৌখালের পার এলাকার একটি সংঘবদ্ধ অপরাধী চক্র কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ছিনতাই, রাহাজানি ও মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। ইতিপূর্বে এ চক্রের সাথে তৎকালীন স্থানীয় রাজনীতিকদের আঁতাত থাকায় এদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি।

কোম্পানীগঞ্জ থানা সূত্র থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ২১ নভেম্বর বৃহস্পতিবার রাতে পুলিশ গৌখালের পার এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানকার অপরাধিরা পালিয়ে গেলেও পুলিশ ওই গ্রামের কাছাব আলীর ঘরে অভিযান চালিয়ে গৃহকর্তা কাছাব আলীর স্ত্রী হোছনা বেগমকে আটক করে এবং তার দেয়া তথ্যমতে উক্ত ঘর থেকে একটি বিদেশী পিস্তল,  ৫ কেজি গাঁজা, এবং মাদক বিক্রির নগদ ৮ লাখ ৪৪ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উক্ত অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক  উজায়ের আল মাহমুদ আদনান,  অভিযানে অংশ নেন এসআই শরিফুল ইসলাম, এসআই তন্ময় কান্তি দাস, এসআই শরিফ আহমেদ, এএসআই শিশির আহমেদ মুকুল, এএসআই  শামীম আহমেদ।

উক্ত ঘটনায় ৩ জনকে এজাহারনামীয় আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা দায়ের  হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী