সিলেটে জমিয়তের গণসমাবেশ সফলের লক্ষ্যে প্রচার মি ছি ল
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

সিলেটে জমিয়তের গণসমাবেশ সফলের লক্ষ্যে প্রচার মি ছি ল

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২২/১১/২০২৪ ০৭:৪১:১০ পূর্বাহ্ন

সিলেটে জমিয়তের গণসমাবেশ সফলের লক্ষ্যে প্রচার মি ছি ল

ছবি: নিজস্ব


জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর -দক্ষিণ ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আগামিকাল (২৩ নভেম্বর) শনিবার নগরীর রেজিস্ট্রারী মাঠে ইনসাফ ভিত্তিক রাস্ট্র গঠনের দাবিতে গণসমাবেশ সফলের লক্ষ্যে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (২২ নভেম্বর) শুক্রবার দুপুরে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর উদ্যোগে বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদ বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত পথসভা মিলিত হয়।

পথসভায় মহানগন সভাপতি মাওলানা খলিলুর রহমান এর সভাপতিত্বে ও মহানগর ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান এর পরিচালনায় এ পথসভা অনুষ্ঠিত হয়। 

সভাপতির বক্তব্যে মাওলানা খলিলুর রহমান বলেন, আজকের প্রচার মিছিলের মাধ্যমে সিলেটের জমিয়ত কর্মী ও সর্বসাধারণদেরকে আগামিকাল রেজিস্ট্রারী মাঠে জমিয়তের গণসমাবেশে সকলের উপস্থিতি,দোয়া এবং সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা দক্ষিণ জমিয়তের এর সহসভাপতি মাওলানা নজরুল ইসলাম, জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা কবীর আহমদ,মাওলানা মাহমুদুল হাসান,প্রচার সম্পাদক শামিম আহমদ, জেলা দক্ষিণের মাওলানা ফয়সল আহমদ, জেলা দক্ষিণ যুব জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, জমিয়ত নেতা মাওলানা আব্দুস সালাম, মাওলানা হাসান আহমেদ,এম বেলাল আহমেদ চৌধুরী, এডভোকেট রেজাউল হক,মহানগর যুব জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, প্রচার সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি আবুল খয়ের,সহসভাপতি জাহেদ আহমদ,জামিল আহমদ,আবু হানিফা সাদি,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী