কানাইঘাটে দোকানে মিলল আইসক্রিম বিক্রেতার লা*শ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

কানাইঘাটে দোকানে মিলল আইসক্রিম বিক্রেতার লা*শ

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/১১/২০২৪ ০৮:০৫:২৯ পূর্বাহ্ন

কানাইঘাটে দোকানে মিলল আইসক্রিম বিক্রেতার লা*শ

ছবি: সংগৃহীত


সিলেটের কানাইঘাট উপজেলার একটি দোকানের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২২ নভেম্বর)  দুপুরে পৌর এলাকার একটি দোকানের ভেতর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম আব্দুর রহমান লাল মিয়া (৪৮)। বাড়ি উপজেলার বড়চতুল ইউনিয়নের লখাইর গ্রামে। পুলিশ জানিয়েছে লাল মিয়া দীর্ঘদিন থেকে ফেরি করে আইসক্রিম বিক্রি করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ১২ টার দিকে পৌর এলাকার একটি দোকানের ভেতর থেকে লাল মিয়া লাশ উদ্ধার করা হয়। গত তিন দিন থেকে পরিবারের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। শুক্রবার সকালে তার স্বজনেরা এসে দোকান ঘরের বাইরে তালা ঝুলানো দেখতে পান। পরে তালা খুলে ঘরে প্রবেশ করলে মেঝেতে লাল মিয়ার লাশ পড়ে থাকতে দেখেন তারা। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী