চালিবন্দরে আ গু নে ১৫ লাখ টাকার মালামাল পু*ড়ে ছাই
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

চালিবন্দরে আ গু নে ১৫ লাখ টাকার মালামাল পু*ড়ে ছাই

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/১১/২০২৪ ০৮:১৩:০৮ পূর্বাহ্ন

চালিবন্দরে আ গু নে ১৫ লাখ টাকার মালামাল পু*ড়ে ছাই

ছবি: নিজস্ব


সিলেট নগরীর চালিবন্দর এলাকায় গডাউনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আজ শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে চালিবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার ছুটির দিনে দোকান বন্ধ ছিলো। হঠাৎ সকাল সাড়ে আটটার দিকে বস্তার গুদাম, বাইসাইকেল ওয়ার্কসপ ও একটি ক্রোকারিজ দোকানে আগুন লাগে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় ৫০ হাজার বস্তা, বাইসাইকেলের টুলস অ্যান্ড পার্টস ও কিছু ক্রোকারিজ মালামাল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

সিলেট জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর টিটব সিকদার বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত নিয়ে কোন ধারণা পাওয়া যায়নি। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী