বিশ্বনাথে ২৩ ও ২৪ নভেম্বর যত সময় থাকবে না বিদ্যুৎ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

বিশ্বনাথে ২৩ ও ২৪ নভেম্বর যত সময় থাকবে না বিদ্যুৎ

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২২/১১/২০২৪ ০৯:৩৫:০৮ পূর্বাহ্ন

বিশ্বনাথে ২৩ ও ২৪ নভেম্বর যত সময় থাকবে না  বিদ্যুৎ

ছবি: সংগৃহীত


বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য ২৩  নভেম্বর শনিবার ও ২৪ নভেম্বর রবিবার বিশ্বনাথ উপজেলা, দক্ষিণ সুরমা উপজেলা, ওসমানী নগর ও জগন্নাথপুর উপজেলার কিছু অংশে সকাল ৮ ঘটিকা হতে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ রাখার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্বনাথ পল্লী বিদ্যুতের জোনাল অফিস।

বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম মোঃ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। বিদ্যুৎ বন্ধে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশ্বনাথ জোনাল অফিসের আওতায় চারটি উপকেন্দ্র রয়েছে। উক্ত চারটি উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ আগামী ২৩-২৪ তারিখে অনুষ্ঠিত হবে। বিশ্বনাথ-৩ (কালীগঞ্জ) উপকেন্দ্র ও বিশ্বনাথ-৪ (বাওনপুর ইনডোর) উপকেন্দ্রের বার্ষিক রক্ষনাবেক্ষণ কাজ উপলক্ষে  শনিবার সকাল ৮টা থেকে হতে বিকাল ৫টা পর্যন্ত বিশ্বনাথ পৌরসভা, বিশ্বনাথ ইউনিয়ন, দেওকলস, দশঘর ও দৌলতপুর ইউনিয়নের সম্পূর্ণ অংশ, অলংকারী ইউনিয়নের টেংরা এলাকা, দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের আংশিক এলাকা, জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম, ওসমানীনগর উপজেলার তাজপুর ও দয়ামীর ইউনিয়নের কয়েকটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

পরের দিন রবিবার বিশ্বনাথ-১ (রামধানা) উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষন কাজের জন্য রামপাশা, খাজাঞ্চি, লামাকাজী ইউনিয়নের সম্পূর্ণ অংশ, দৌলতপুর ইউনিয়নের আংশিক ও অলংকারী ইউনিয়নের আংশিক এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী