টিলাগড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো যুবক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

টিলাগড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো যুবক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৯/২০২৩ ০৮:৪৯:৩৫ পূর্বাহ্ন

টিলাগড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো যুবক

ছবি: সংগৃহীত


সিলেটের টিলাগড় এলাকায় আশরাফ রানা মিল্লাত (৩৫) এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় টিলাগড়, ভাটাটিকর-৫, মালেক আহমদের বাসায় এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম আশরাফ রানা মিল্লাত (৩৫)। মিল্লাতের পরিবার ঐ বাসায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করতো। সে সুনামগঞ্জের ছাতক থানাধীন ফকিরটিলা এলাকার মৃত মো. দুদু মিয়ার ছেলে।

সূত্র জানায়, মিল্লাতের পরিবারের বাকি সবাই বেড়াতে গিয়েছিল, সন্ধ্যার সময় এসে দীর্ঘক্ষণ দরজা ধাক্কাতে থাকলে না খোলায় তখন ভেন্টিলেটরের দিকে যায় সেখান দিকে ঝুলন্ত লাশ দেখতে পান।

পুলিশ এসে সুরতহাল করে। পরিবারের সদস্যরা জানান মিল্লাত মানসিক অসুস্থ। তাই ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য প্রশাসনের কাছে আবেদন করবেন।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার