পূর্বাশা শপিং সেন্টারের ব্যবসায়ীদের উদ্যোগে বিএনপি নেতা আকতার রশীদ চৌধুরীকে সংবর্ধনা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

পূর্বাশা শপিং সেন্টারের ব্যবসায়ীদের উদ্যোগে বিএনপি নেতা আকতার রশীদ চৌধুরীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/১১/২০২৪ ১১:১৪:৩৮ পূর্বাহ্ন

পূর্বাশা শপিং সেন্টারের ব্যবসায়ীদের উদ্যোগে বিএনপি নেতা আকতার রশীদ চৌধুরীকে সংবর্ধনা

ছবি: নিজস্ব


বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী ও রশিদ মটরস এর স্বত্বাধীকারী মোঃ আকতার রশীদ চৌধুরীকে মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় পূর্বাশা শপিং সেন্টারের ব্যবসায়ীদের এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ২১শে নভেম্বর রাত ৯টার দিকে কদমতলী পয়েন্টে এই সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকতার রশীদ চৌধুরী বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। ৫ই আগষ্টের সফল গনঅভ্যুত্থানে এদেশের মানুষ ২য় বারের মত স্বাধীনতা লাভ করেছে। রাজনীতি, অর্থনীতি, ও সমাজনীতি সব জায়গায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদেরকে দীর্ঘ ১৬বছর অপরাজনীতির শিকার হতে হয়েছে। হামলা, মামলা, গুম ও খুন করে দেশে এক ভয়ানক পরিস্থিতি তৈরি করে রেখেছিল আওয়ামী ফ্যাসিবাদী শক্তি। এবার সবার ঐক্যমতে কাজ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে৷ এ ক্ষেত্রে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দীর্ঘ আন্দোলন ও সংগ্রামে যারা গুম, নিহত ও আহত হয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

বিএনপি নেতা কালু মিয়া'র সভাপতিত্বে ও উজ্জল রঞ্জন চন্দ'র পরিচালনায় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইছহাক আহমদ, ওয়ার্ড বিএনপির সহ সভাপতি জমির আলী, ২৬নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাবেদ আহমদ বাদশাহ, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু হোসেন হৃদয়, সহ সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ, ২৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ময়নুল আহমদ, মহানগর যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক শওকত আহমদ, যুবদল নেতা আব্দুল মোমিন, শামিম আহমদ, মেহেদী হাসান, সুমন আহমদ, পারভেজ আহমদ, পাবেল আহমদ, যুবদল নেতা সুমিত দে, বিশিষ্ট ব্যবসায়ী তারেক আহমদ, পান্না আহমদ, ফখরুল ইসলাম, তাজিম  উদ্দিন, মোবারক খান, মালেক আহমদ, সৈয়দ এমরান আহমদ, জুবের আহমদ, রুমান আহমদ, আকতার আহমদ, দুলু মিযা, সঞ্চয় দাস, প্রশান্ত দাস, এরশাদ ভুইয়া, আব্দুল কাদির, বিকাশ দাস প্রমুখ। সংবর্ধনা অনুষ্টানে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ গোলাম সরওয়ার।

পূর্বাশা শপিং সেন্টারের ব্যবসায়ীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকতার রশীদ চৌধুরী।


জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী