সিলেটে ভারতীয় চিনিসহ যুবক আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

সিলেটে ভারতীয় চিনিসহ যুবক আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৪ ১২:২৮:০৬ অপরাহ্ন

সিলেটে ভারতীয় চিনিসহ যুবক আ ট ক

ছবি : সংগৃহীত


সিলেটে পুলিশের সিগনাল অমান্য করে পালানোর সময় ভারতীয় চিনিসহ এক যুবককে আটক করেছে মহানগরীর জালালাবাদ থানা পুলিশ। আটককৃত যুবক মো. ইসমাইল (৩৫) কোম্পানীগঞ্জ উপজেলার শিলেরভাঙ্গা গ্রামের শাহ আলমের ছেলে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, ২১ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টার দিকে সিলেট সদর উপজেলার বাদাঘাট ব্রীজ সংলগ্ন এলাকায় চেকপোস্ট চলাকালে একটি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি সিগন্যাল দিলে সিগন্যাল অমান্য করে দ্রুত পলায়নের চেষ্টাকালে  ইসমাইলকে আটক করা হয়। পরে গাড়ি তল্লাশী করে ৭ বস্তা ভারতীয় তৈরী চিনি উদ্ধার করা হয়। যার মূল্য অনুমান ৪২ হাজার টাকা।

বিধি মোতাবেক অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্তি উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল