সিলেটের শীর্ষ আলেম মাও. মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে জমিয়তের শোক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

সিলেটের শীর্ষ আলেম মাও. মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে জমিয়তের শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/১১/২০২৪ ১২:২৬:৫৮ অপরাহ্ন

সিলেটের শীর্ষ আলেম মাও. মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে জমিয়তের শোক

ছবি: নিজস্ব


খালিফায়ে মাদানী মাওলানা হাবিবুর রহমান রায়পুরী রহ এর সাহেবজাদা,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট মহানগর সাবেক সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ইন্তেকাল করিয়াছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

(২২ নভেম্বর) শুক্রবার রাত ১১.৩০মিনিটে মৌলভীবাজার জেলা সদরে একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। মরহুমের জানাজার নামাজ আজ (২৩ নভেম্বর)শনিবার বেলা ২টায় গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের রায়পুরে অনুষ্ঠিত হবে।

মরহুমের ইন্তেকালে এক যুক্ত বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান,সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম,মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবীর আহমদ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান,মহানগর ছাত্র জমিয়তের সভাপতি আবুল খয়ের,সাধারণ সম্পাদক নুরুল আমীন প্রমুখ।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা মনসুরুল হাসান রায়পুরী শতাব্দীর প্রাচীনতম রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম এর নিবেদিত এক সৈনিক ছিলেন। তার নেতৃত্বে আমরা দীর্ঘ দিন কাজ করেছি। তিনি একজন নিরলস জানবাজ নেতা ছিলেন। তিনি আন্দোলন সংগ্রামে আমৃত্যু এখলাসের সাথে কাজ করে গেছেন। আল্লাহ পাক তাঁর এই দ্বীনি মেহনতকে কবুল করেন। তাঁর ইন্তেকালে জমিয়ত একজন নিবেদিত নেতাকে হারালো। তাঁর শূন্যস্থান সহজে পূরণ হবার নয়। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করে মহান রাব্বুল আলামিনের দরবারে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল