ক্বিন ব্রিজ বাঁচে, দেওয়ানের পুল ‘মরে’
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

ক্বিন ব্রিজ বাঁচে, দেওয়ানের পুল ‘মরে’

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৯/২০২৩ ১২:১৪:১৮ অপরাহ্ন

ক্বিন ব্রিজ বাঁচে, দেওয়ানের পুল ‘মরে’

ছবি: সংগৃহীত


সিলেটের ঐতিহাসিক স্থাপনাগুলোর দুটি হচ্ছে ক্বিনব্রিজ আর গোলাপগঞ্জের দেওয়ানের পুল (সেতু)। দুটিই ঐতিহ্যের নিদর্শন। সিলেট ১ আসনের সংসদ সদস্যদের প্রচেষ্টায় আর মেয়রদের উদ্যোগে বার বার যৌবন ফিরে পায় ব্রিটিশ আমলের ক্বিন ব্রিজ। আর গোলাপগঞ্জে সংশ্লিষ্টদের নির্লিপ্ততা আর উদাসীনতায় ধ্বংস হতে চলল  মুঘল আমলের নির্দশণ ‘দেওয়ানের পুল’। এনিয়ে প্রত্নতত্ব বিভাগ লড়াই করলেও শেষ পর্যন্ত কি ঘটে দেওয়ানের পুলের ভাগ্যে তা নিয়ে উদ্বিগ্ন ইতিহাসবিদরা। 

No description available.


ক্বিনব্রিজ এর যাত্রা: আসাম প্রদেশের গভর্নর মাইকেল ক্বিন সিলেট সফরে আসার জন্য সুরমা নদীর ওপর ব্রিজ স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয়। কারণ, তখন আসামের সাথে সিলেটের যোগাযোগের মাধ্যম ছিল ট্রেন। ফলে, রেলওয়ে বিভাগ ১৯৩৩ সালে সুরমা নদীর ওপর ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় এবং নির্মাণ শেষে ১৯৩৬ সালে ব্রিজটি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য খুলে দেয়া হয়।আসাম প্রদেশের গভর্নর মাইকেল ক্বিনের নামের সাথে মিল রেখে ব্রিজটি নামকরণ ক্বিনব্রিজ রাখা হয়। আব্দুল মজিদ কাপ্তান মিয়া, তৎকালীন আসাম সরকারের এক্সিকিউটিভ সদস্য রায় বাহাদুর প্রমোদ চন্দ্র দত্ত এবং শিক্ষামন্ত্রী আবদুল হামিদ ব্রিজটি নির্মাণের ক্ষেত্রে অবদান রাখেন। 

দেওয়ানের পুল

দেওয়ানের পুলের নির্মাণ : ইতিহাসসহবিভিন্ন গ্রন্থ থেকে জানা যায়,  মুঘল সম্রাট মুহম্মদ শাহ এর রাজত্ব কালে ১৭৪০ সালে সিলেটের দেওয়ান বা রাজস্ব কর্মকর্তা হয়ে মুর্শিদাবাদ থেকে আসেন গোলাব রাম (কেউ কেউ গোলাপ রায়ও বলে থাকেন)। সেই সময় সিলেট অঞ্চলের ফৌজদার ছিলেন শমসের খান। সারা বাংলার শাসনকর্তা ছিলেন সুজা উদ্দিন খান। দেওয়ান গোলাব রাম একজন ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন। দায়িত্ব নেয়ার পরে তিনি জানতে পারেন যে, গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে শ্রী চৈতন্যের পিতার বাড়ি ছিল। তখন তার নির্দেশে সিলেট থেকে দক্ষিণে সড়ক ও সেতু নির্মাণ করা হয়। সেই সড়ক পথে তিনি ঢাকাদক্ষিণ এসে শ্রী চৈতন্যের পিতৃভূমিতে একটি মন্দির স্থাপন করেন এবং দীঘি খনন করান। সিলেটের গোলাপগঞ্জের হেতিমগঞ্জ থেকে ঢাকাদক্ষিণ পর্যন্ত যাওয়া সড়কটি এখনো দেওয়ান সড়ক নামে পরিচিত। সেই সড়কের এক স্থানেই একটি কালভার্ট তৈরি করা হয়। সেটি কালভার্টটি ‘ দেওয়ানের পুল’ নামে পরিচিতি পায়।

সিলেটের কীন ব্রীজ | Sylhet-Nydcba

ক্বীনব্রিজের ভাগ্য : সিলেটের ঐতিহাসিক স্থাপনাগুলোর মাঝে সবচেয়ে ভাগ্যবান হচ্ছে ক্বিনব্রিজ। প্রতিষ্টার ৯০ বছরে যতবার ক্বিন ব্রিজ ক্ষতিগ্রস্থ হয়েছে, কিংবা ঝুঁকির মাখে পড়েছে ততবার মেরামতোর উদ্যোগ নেয়া হয়েছে। সংষ্কার আবার রূপ যৌবন ফেরানো হয়। ২০০৬ সালে সাবেক  অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নির্দেশে সিলেট নগর কর্তৃপক্ষ আলী আমজদের ঘড়িসহ ক্বিন ব্রিজ সংস্কার করে। এরপর মেয়র আরিফুল হক চৌধুরীর দায়িত্ব নেয়ার পর আবারও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের নির্দেশে গ্রামীন ফোনের পৃষ্টপোষকতায় দৃষ্টিনন্দন রূপ পায় ক্বীন ব্রিজ। এবার পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন এবং পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সহযোগিতায় এবং মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে নতুন করে ক্বিন ব্রিজ সংষ্কারের উদ্যোগ নেয়া হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের নিয়ন্ত্রণাধীন এই সেতুর সংস্কার কাজ করছে রেলওয়ে বিভাগ। ক্বিনব্রিজের মূল কর্তৃপক্ষ সড়ক ও জনপথ বিভাগ। বর্তমানে এটি দেখভাল করে সিলেট সিটি কর্পোরেশন প্রকৌশল বিভাগ। ক্বিনব্রিজ সংস্কারের বিষয়ে ২০২০ সালে বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় আলোচনা করা হয়। সেখানে সেতু সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ৩ সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়। পরবর্তীতে সওজের পক্ষ থেকে সেতুটি সংস্কারের জন্য মন্ত্রণালয়ের কাছে অর্থ বরাদ্দ চেয়ে আবেদন করা হয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ২ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ পায় সওজ সিলেট অফিস। ওই বছরের জুনে বরাদ্দের টাকা রেলওয়ের সেতু বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়। ক্বীনব্রিজের সৌভাগ্য : করোনাকালীন দূর্যোগসহ নানা কারণে দুই বছর সময় ব্যয় করে সম্প্রতি ক্বিনব্রিজের সংস্কার কাজ শুরু করেছে রেলওয়ের সেতু বিভাগ। দ্রুত সম্পন্ন করতে ব্রিজের কাজ তিনভাগে বিভক্ত করা হয়। প্রথম দফায় ঢালাই ভেঙ্গে মরিচা পরে ক্ষয় হওয়া পাটাতন তোলে নতুন পাটাতন স্থাপন করা ও পুনরায় ঢালাই দেয়া হচ্ছে। দ্বিতীয় ভাগে ক্ষয় ও নষ্ট হওয়া লোহার অন্যান্য অংশ ফেলে নতুন লোহার সামগ্রী স্থাপন করা হবে। শেষভাগে মরিচা প্রতিরোধে পুরো ব্রিজ রং করা হবে।

মুঘল আমলের সেই 'দেওয়ানের পুল' ভাঙতে গণশুনানি

ভাগ্য বিড়ম্বনায় দেওয়ানের পুল: এতিহ্যের একটি স্থাপনা ‘ক্বিনব্রিজ’ ঠেকাতে সিলেট নগরের কর্তাব্যক্তিবর্গের এত উদ্যোগ, এত প্রচেষ্টা থাকলে গোলাপগঞ্জের দেওয়ানের পুল ঠেকাতে কোনেই উদ্যোগ দেখা গেলা না। বরং সেখানে সবাই জোট  বেধে এই পুল ধ্বংসের খেলায় মেতে উঠেছেন বলে অভিযোগ পরিবেশবিদ ও প্রত্নতত্ব গবেষকদের। বিড়ম্বনায় পড়ে যেন ডুকরে কাঁদছে দেওয়ানের পুল। বিশেষ করে এলজিইডি এবং স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ-তারাই কোনো পরিকল্পনা ছাড়াই এটি ভাঙার উদ্যোগ নেন এবং সর্বশেষ বিভিন্ন মারফতে লোক জড়ো করে তাদের সিদ্ধান্ত ‘পুল ভাঙার পক্ষে গণ শুনানীর আয়োজন করেন।  

মুঘল আমলের সেই 'দেওয়ানের পুল' ভাঙতে গণশুনানি

ভাঙার পক্ষে যুক্তি: এতে এলাকার লোকজন’ পরিচয়ে যারা বক্তব্য দেন তারা সকলেই বলেন, দেওয়ানের পুল সড়ক থেকে বহু উচু, এবং এর নিচ দিয়ে পানি নিষ্কাশন হয়না । ফলে সড়ক দূর্ঘটনা ঘটে এবং কৃষি জমি নষ্ট হয়। একারণে পুল ভেঙ্গে তারা নতুন ব্রিজের পক্ষে মতামত দেন। গণশুনানীতে পুল ভাঙ্গার বিপক্ষে কেউ বক্তব্য রাখার মতো কোনো পরিবেশ পাননি সেখানে। এদের একজন নাম প্রকাম না করার শর্তে বলেন, এই পুলের আশপাশে অনেক জমি আছে ব্রিজ করার মতো। সড়কটাও দীর্ঘ। ইচ্ছে করলে পুল রেখেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করে আরও দুটি ব্রিজ নির্মাণ করা যেতো। কিন্তু তা না করে সংসদ সদস্যের ঘনিষ্টরা এলজিইডি’র এক তরফা সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের। ফলে প্রত্নতত্ব বিভাগের লোকজনও সেথানে দ্বিতীয়বার যেতেন শংকায় আছেন।

No description available.

সর্বশেষ:  প্রত্নতত্ব বিভাগের তাৎক্ষনিক আপত্তির কারণে থেমে থাকা দেওয়ানের পুলের ভাঙ্গা এবং নতুন ব্রিজ নির্মাণ বন্ধ রয়েছে। এ ব্যাপারে একটি বাস্তবসম্মত সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করে এলাকার কৃষি জমির ফসল রক্ষা, একই সড়কে বিকল্প স্থানে নতুন ব্রিজ নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন এবং দেওয়ানের পুলের আবহ ঠিক রেখে এটি ঐতিহ্যের স্থাপনা হিসেবে সংরক্ষণের দাবী সিলেটের পরিবেশবিদদের।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার