গোয়াইনঘাটে জমিসহ ঘর পেলো সুবিধা বঞ্চিত পুতুল মিয়া
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

গোয়াইনঘাটে জমিসহ ঘর পেলো সুবিধা বঞ্চিত পুতুল মিয়া

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩/১১/২০২৪ ০৮:৩৬:৩৩ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে জমিসহ ঘর পেলো সুবিধা বঞ্চিত পুতুল মিয়া

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি বড়গোল গ্রামের বাসিন্দা সুবিধাবঞ্চিত পুতুল মিয়া কে জমি সহ ঘর হস্তান্তর করা হয়েছে।

শনিবার ২৩ নভেম্বর বিকেলে সিলেট রোটারী ক্লাব সেন্ট্রাল এর বাস্তবায়নে লো কস্ট হাউজ প্রজেক্টের আওতায় রোটারিয়ান পিপি জিয়াউল হক (এম পি এইচ এফ) এর সৌজন্যে, অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রহিমের প্রচেষ্টায় অন্যান্য সদস্য ও বিভিন্ন জনের সহযোগিতায় ৪ শতক জমি সহ আধা পাকা টিন সেট ঘর হস্তান্তর করা হয়।

 রোটারিয়ান আব্দুর রহমান (আর এম এস এফ) এর সভাপতিত্বে ও রোটারিয়ান পি পি, সাংবাদিক ও সাবেক চেয়ারম্যান এম এ রহিমের সঞ্চালনায় ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন,রোটারিয়ান পিপি, আব্দুল মুকিত (আর এফ এস এম),রোটারিয়ান পিপি ড. এম শহিদুল ইসলাম এডভোকেট (পি এইচ এফ),রোটারিয়ান পিপি বিকাশ কান্তি দাস (পি এইচ এফ),রোটারিয়ান পি পি মোহাম্মদ শামস উদ্দিন (পি এইচ এফ) প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী