কোম্পানীগঞ্জে অ স্ত্র ও মা দ ক সহ নারী আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে অ স্ত্র ও মা দ ক সহ নারী আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৪ ১০:০৭:৪৩ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে অ স্ত্র ও মা দ ক সহ নারী আ ট ক

ছবি : সংগৃহীত


সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জে বিদেশি পিস্তল-ছোরা, গাঁজার চালান ও ৮ লক্ষাধিক টাকাসহ হোছনা বেগম (৪৫) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার গৌখালেরপাড় গ্রামে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। তিনি ওই গ্রামের কাছাব আলীর স্ত্রী।

পুলিশ জানায়- অভিযানকালে কাছাব আলীর ঘর থেকে একটি বিদেশি পিস্তল, ফোল্ডিং ছোরা, খালি ম্যাগাজিন, পাঁচ কেজি গাঁজা ও ৮ লাখ ৪৪ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, গৌখালেরপাড় এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গৌখালেরপাড় গ্রামে অভিযান চালিয়ে হোছনা বেগমকে আটক করা হয়।

তিনি বলেন, ‘অভিযানকালে কাছাব আলী ঘর থেকে একটি বিদেশি পিস্তল, ফোল্ডিং ছোরা, খালি ম্যাগজিন, পাঁচ কেজি গাঁজা ও ৮ লাখ ৪৪ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক হোছনা বেগমসহ ৩ জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে। এ ঘটনায় হোছনা বেগমকে শুক্রবার (২২ নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল