গোয়াইনঘাটে ইরি ও বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকরা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

গোয়াইনঘাটে ইরি ও বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকরা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৪/১১/২০২৪ ১১:৪৯:১২ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ইরি ও বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকরা

ছবি: নিজস্ব


সীমান্তিক জনপদ সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বর্তমানে চলছে আমন ধান কাটার ধূম।হেমন্তের ঋতুতে শীতের আগমনী বার্তা মাঝে মাঝে হিমেল হাওয়ায় উষ্ণ শীত, সারা দিন উত্তপ্ত রোদের পরে সন্ধ্যা থেকে মৃদু বাতাসে অনেকটা শীত অনুভূত হয় গ্রামে। সকালে সূর্যের সোনালি ঝিলিকে, হাওরে বোরো ধান ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকেরা।

গোয়াইনঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরে উপজেলার ১০১৫ হেক্টর জমিতে বোরোধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ৪৯৪ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।এ পর্যন্ত বীজ তলা অর্জন হয়েছে ১১৪ হেক্টর।কৃষি অফিস আরো জানায়,এ বছর হাইব্রিড জাতের ১৪৫০ ও উফসী জাতের ৪৮০ ধান প্রনোদনা পূনবাসন দেওয়া হয়েছে এবং বিভিন্ন কৃষি প্রকল্পের আওতায় ১০০ টি প্রদর্শনী রয়েছে।এছাড়াও ব্রি ২৮/২৯  ধানে রোগ বালাই হওয়ার কারণে কৃষকরা এখন ৮৮,৮৯,৯২ ও বিনা ২৫ জাতের বোরোধান আবাদে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।দিন দিন কৃষকদের মাঝে নতুন জাতের ধান আবাদে আগ্রহ বাড়ছে।

উপজেলার বিভিন্ন হাওর ঘুরে জানা যায়, এ বছর আমনের ফসল ভালো হওয়ায় দ্বিগুণ উৎসাহ নিয়ে যথাসময়ে বোরো ধানের চারা উৎপাদনে ব্যস্ত সময় পার করছে কৃষক। কেউ বীজতলায় সেচ দিচ্ছে, কেউ লাঙ্গল দিয়ে চাষ করছে, কেউ বীজতলা থেকে দুর্বা ঘাস তুলে পরিস্কার করছে। কারো কারো বাড়িতে বীজ ধান ভিজিয়ে রেখে (গেরা) অঙ্কুরোদগম অপেক্ষায়। আগাম তৈরি হওয়া বীজতলায় ছোট ছোট সবুজ ধান চারা উঁকি দিচ্ছে।

উপজেলার তরুণ আদর্শ কৃষক ইমরান আহমদ  বলেন, হাওর থেকে দ্রুত পানি নিষ্কাশন হচ্ছে। যার ফলে মৌসুমী সবজি চাষ ও বোরধানের বীজতলায় ব্যস্ত সময় সময় পার করছে কৃষক।

ইতোমধ্যে অনেকে বীজতলার কাজ শেষ করে উঁচু জমিতে বোর ধান রোপণের লক্ষ্যে হালচাষ শুরু করেছে। এ বছর উপজেলা প্রশাসনের তৎপরতায় অনাবাদি জমিতে সূর্যমুখী, সরিষা চাষের পরিকল্পনা রয়েছে। কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কবলে না পড়লে আশা করি ভালো ফলন হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি বলেন, চলতি মৌসুমে উপজেলার প্রত্যেক এলাকায় বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কৃষক। নির্বিঘ্নে বোরো ধান উৎপাদন, তেল ফসলের আবাদ বৃদ্ধি ও অনাবাদি পতিত জমিতে চাষাবাদ বৃদ্ধি জন্য প্রতিটি ওয়ার্ড পর্যায়ে কৃষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় ও পরামর্শ সভা করা হচ্ছে। মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকতারা প্রান্তিক কৃষকদের সাথে বোরো ধানের বীজতলা তৈরি ও অন্যান্য বিষয়ে পরমর্শ প্রদান করছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল