শাবিপ্রবিতে পঞ্চম ধাপের ভর্তি শুরু মঙ্গলবার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

শাবিপ্রবিতে পঞ্চম ধাপের ভর্তি শুরু মঙ্গলবার

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১১/২০২৪ ০১:৪০:৫৫ পূর্বাহ্ন

শাবিপ্রবিতে পঞ্চম ধাপের ভর্তি শুরু মঙ্গলবার

ফাইল ছবি


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পঞ্চম ধাপের ভর্তি শুরু হচ্ছে মঙ্গলবার (২৬ নভেম্বর)।  

রোববার (২৪ নভেম্বর) শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরেফিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যেসব শিক্ষার্থী পঞ্চম পর্যায়ে জিএসটি ওয়েবসাইটে পাঁচ হাজার টাকা জমা দিয়ে শাবিপ্রবিতে প্রাথমিক ভর্তি সম্পন্ন করেছেন অথবা অন্য বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করার পর মাইগ্রেশনে শাবিপ্রবিতে ভর্তির জন্য মনোনীত হয়েছেন তাদের আগামী ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সশরীরে উপস্থিতি হয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। এ সময় কোনো শিক্ষার্থী উপস্থিত হতে না পারলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।

তিনি আরও জানান, যেসব শিক্ষার্থী প্রাথমিক ভর্তি সম্পন্ন করেছেন, তাদের চূড়ান্ত ভর্তি বাবদ ১৩ হাজার টাকা, এসএসসি ও এইচএসসি মূল মার্কশিট নিয়ে আসতে হবে। এছাড়া শিক্ষার্থীদের ব্লাড গ্রুপের প্রমাণপত্র হিসেবে ব্লাড গ্রুপ টেস্ট রিপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গ নিয়ে আসতে হবে। কোটায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদেরও সংশ্লিষ্ট কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে।

এছাড়া পঞ্চম পর্যায়ে যে সব শিক্ষার্থী মাইগ্রেশন হয়ে অন্য বিভাগে ভর্তির জন্য মনোনীত হয়েছেন, তাদের চূড়ান্ত ভর্তির প্রমাণসহ সশরীরে উপস্থিত হয়ে নতুন বিভাগে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল