সিলেটে ৬৩ লক্ষ টাকার চো রা ই পণ্য জ ব্দ, দুইজন আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

সিলেটে ৬৩ লক্ষ টাকার চো রা ই পণ্য জ ব্দ, দুইজন আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১১/২০২৪ ০২:০৩:৫৬ পূর্বাহ্ন

সিলেটে ৬৩ লক্ষ টাকার চো রা ই পণ্য জ ব্দ, দুইজন আ ট ক


বর্ডার গার্ড বাংলাদেশ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর বিশেষ অভিযানে ভারত থেকে আসা ২ জন অবৈধ অনুপ্রবেশকারী আটকসহ প্রায় ৬৩ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। 

রোববার (২৪ নভেম্বর) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ ও ২৪ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ জৈন্তাপুর ও কানাইঘাট সীমন্তের অন্তর্ভুক্ত বিওপিসমূহ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযানসহ বিশেষ অভিযান পরিচালনা করে। 

১৯ বিজিবি সূত্রে বলা হয়, রোববার জৈন্তাপুর ও সুরাইঘাট এবং সোনারখেওর বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর এবং কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নিম্নমানের চিটা গুড় ৫,৫০০ কেজি,  ভারতীয় চিনি ৭০০ কেজি, পাতার বিড়ি ৪২,০০০ পিস এবং ১টি টাটা মাঝারী ট্রাক আটক করে।

বিজিবি জানায়, আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩০ লক্ষ ১২ হাজার ৮৭৬ টাকা। 

এছাড়া আগেরদিন শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে একই ব্যাটালিয়নের অধীনস্থ ডোনা বিওপির একটি বিশেষ টহল দল কানাইঘাট উপজেলার সীমান্তের নিকটবর্তী রাতাছড়া নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। আভিযানিক টহল দল উক্ত স্থান হতে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে বাংলাদেশি নাগরিক জীবন দাস (২৯) এবং সজল দাস (২৯) নামে দুই অনুপ্রবেশকারীকে আটক করতে সক্ষম হয়। এ সময় আটককৃত দুই বাংলাদেশী নাগরিকের কাছ থেকে ভারতীয় ৬,৩৪০ রুপি এবং ২টি মোবাইল ফোন জব্দ করে বিজিবি। পরে রোববার আটককৃত বাংলাদেশি নাগরিকদের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, জীবন দাসের বাড়ি হবিগঞ্জ ও সজল দাসের বাড়ি কিশোরগঞ্জ জেলায় বলে জানা গেছে।

এছাড়া শনিবার জৈন্তাপুর, সুরাইঘাট এবং লোভাছড়া বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর এবং কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নিম্নমানের মিছরী গুড়া ৬,২৫০ কেজি, ভারতীয় চিনি ২,১০০ কেজি এবং ১ টি টাটা মাঝারী ট্রাক আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩২ লক্ষ ৫২ হাজার ৫০০ টাকা। 

বিজিবি সূত্রে আরো জানা যায়, দুইদিনের অভিযানে আটককৃত মালামালের সর্বমোট বাজারমূল্য প্রায় ৬২ লক্ষ ৬৫ হাজার ৩৭৬ টাকা। আটককৃত মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল খন্দকার মো. আসাদুন্নবি পিএসসি বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযানসমূহ পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল