সড়ক দুর্ঘটনায় আহত সিকৃবি ছাত্রের মৃত্যু
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় আহত সিকৃবি ছাত্রের মৃত্যু

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৯/০৯/২০২৩ ০২:০৪:১৬ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় আহত সিকৃবি ছাত্রের মৃত্যু

মো. মঈনুল ইসলাম


হবগিঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষার্থী আহত মো. মঈনুল ইসলাম মারা গেছেন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান।  

মঈনুল ইসলামকিৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের প্রথম ব্যাচের শিক্ষার্থী।

শনিবার সকাল ১১ টায় চুনারুঘাটে নিজ বাড়িতে তার জানাজার নামাজ সম্পন্ন  হয়।

জানা যায়, বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মঈনুল। 

এদিকে মঈনুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেছেন। 

ডি ডি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার