বালাগঞ্জে জুলাই-আগস্ট বি প্ল বে নি*হত ও আ হ ত দের স্মরণসভা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

বালাগঞ্জে জুলাই-আগস্ট বি প্ল বে নি*হত ও আ হ ত দের স্মরণসভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১১/২০২৪ ০৭:৪৪:৩৮ পূর্বাহ্ন

বালাগঞ্জে জুলাই-আগস্ট বি প্ল বে নি*হত ও আ হ ত দের স্মরণসভা

ছবি: নিজস্ব


সিলেটের বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই-আগস্ট বিপ্লবে নিহত ও আহতদের  স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার (২৪ নভেম্বর ) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উক্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দের সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত যোদ্ধা কেন্দ্রীয় তালিকা ভুক্ত আসাদুজ্জামান গালিব, আহত যোদ্ধা টিপু আহমেদ।

উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, গোলাম রাব্বানী,সাধারণ সম্পাদক চেয়ারম্যান মো.মুজিবুর রহমান, বালাগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ কুতুব উদ্দিন , খেলাফত মজলিসের সিলেট জেলা নেতা মাওলানা আশিকুর রহমান, খেলাফত মজলিসের বালাগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা মিছবাহ উদ্দীন মিছলু, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল আহমেদ সেফুল,বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ  সম্পাদক ইউনুস আলী , বালাগঞ্জ থানা ওসি (তদন্ত) মো: ফয়েজ আহাম্মদ, বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশিকুর রহমান, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজমুল আলম, উপজেলা প্রকৌশলী মো: মুহিবুল্লাহ, বালাগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহীন, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো: কামরুল হাসান,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আ জ ম সালাউদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার জুয়েল আহমদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.হেপি দাশ ,পল্লিবিদ্যুতের আর,ই, জয়নাল আহমেদ শরীফ, উপজেলা একডেমিক ইন্সপেক্টর আফরোজা আতিক, উপজেলা আসনার ভি ডি পি প্রশিক্ষক মো.সম্রাট, উপজেলা আসনার ভি ডি পি প্রশিক্ষিকা বিলকিস খানম,বালাগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী,জামায়াতের বালাগঞ্জ ইউনিয়ন আমীর শফিকুল ইসলাম, জামায়াতের বালাগঞ্জ ইউনিয়ন নায়েবে আমীর আব্দুস সবুর, বালাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  মো.আমির আলী, সহ সাধারণ সম্পাদক  হেলাল আহমদ ,বিএনপি নেতা শেখ জামাল আহমেদ খলকু, ভ চুনু মিয়া, বিএনপি নেতা মাসুক মিয়া।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক  এসিস্ট্যান্ট সেক্রেটারী কারী হেলাল আহমেদ, জামায়াতের ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মারুফ আহমদ লিয়াকত,ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক ইমরান আহমদ রুমন, ইউনিয়ন জামায়াত নেতা সিদ্দেক আলী , বোয়ালজুড় ইউনিয়ন বিএনপি নেতা তজমুল আলী জনি প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল