চা-শ্রমিক সংঘের স্মারকলিপি প্রদান
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

চা-শ্রমিক সংঘের স্মারকলিপি প্রদান

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১১/২০২৪ ১১:১০:১৮ পূর্বাহ্ন

চা-শ্রমিক সংঘের স্মারকলিপি প্রদান

ছবি: সংগৃহীত


এনটিসির ১২ টি বাগানের চা-শ্রমিকদের ৩ মাসের বকেয়া মজুরি-রেশন পরিশোধের দাবি সরকারের মালিকাধীন ন্যাশনাল টি কোম্পানী লিমিটেডে ১২ টি চা-বাগানের শ্রমিকদের ৩ মাসের বকেয়া মজুরি-রেশন পরিশোধ এবং প্রায় ১৯ মাসের বকেয়া পিএফ চাঁদা জমা প্রদানসহ বিভিন্ন দাবিতে চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির স্মারকলিপি প্রদান করা হয়েছে।

চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরাসহ নেতৃবৃন্দ ২৪ নভেম্বর দুপুরে মৌলভীবাজারের জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপিটি অন্তবর্তী সরকারের শ্রম উপদেষ্টা বরাবর পেশ করেন।

জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন স্মারকলিপিটি গ্রহণ করে এনটিসির চা-শ্রমিকদের সমস্যার বিষয়টি সমাধানের লক্ষ্যে সরকারের ঊর্দ্ধতন মহলের সাথে কথা বলবেন বলে চা-শ্রমিক নেতৃবৃন্দকে আশ্বাস্থ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি মধু রজক, সহ-সাধারণ সম্পাদক সুভাষ গৌড়, সাংগঠনিক সম্পাদক লক্ষèী রানী বাক্তি, প্রচার সম্পাদক কাজল হাজরা, শ্যামল রায়, শত্রুঘ্ন কৈরী।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: