ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পর্যটকবাহী অটো সিএনজি গাড়ীর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বিকেল৪ টায় উপজেলার রুস্তমপুর ইউনিয়নের হাদারপার টু বঙ্গবীর রাস্তার কুনকিরির উত্তরপার নামক স্থানে দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত বৃদ্ধ উপজেলার হাদারপার বৈরবী পাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে নূর মোহাম্মদ (৫৫)।
জানা যায়, রোববার ৪ টায় গোয়াইনঘাট থানার রুস্তমপুর ইউনিয়নের হাদারপার টু বঙ্গবীর রাস্তার কুনকিরির উত্তরপার নামক স্থানে রাস্তার উপর দাড়িয়ে থাকা টমটমকে অপর পাশ থেকে আসা প সিএনজি এসে স্ব-জোরে টমটমকে ধাক্কাদিলে টমটমে থাকা নূর মোহাম্মদ (৫৫) গুরুতর আঘাত প্রাপ্ত হয়। তাৎক্ষণিকভাবে তাহার আত্মীয়স্বজন তাহাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে সালুটিকর বাজারে পৌছা মাত্র তৃণ মৃত্যুবরণ করেন। তাহাকে হাসপাতালে না নিয়ে তাহার বাড়িতে ফেরৎ নিয়ে আসে। ঘটনাস্থল থেকে সিএনজি এবং টমটম রেখে ২ জন ড্রাইভারই পালিয়ে যায়।
রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব বলেন,সংবাদ পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ এসে লাশের সুরৎহাল রিপোর্ট প্রস্তত করছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত সুজন মিয়া।
জৈন্তাবার্তা / মনোয়ার




