বাহুবলে জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

বাহুবলে জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১১/২০২৪ ১১:৪৭:২৮ পূর্বাহ্ন

বাহুবলে জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন

ছবি: নিজস্ব


হবিগঞ্জের বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়ন শাখার জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নতুন বাজারে ইউনিয়ন জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় কমিটি গঠন করা হয়।

ইউনিয়ন জামায়াতের নব-নির্বাচিত সহ সভাপতি মাষ্টার আব্দুস শহিদের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তফা আল হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সিলেট মহানগরীর সেক্রেটারি মোঃ শাহজাহান আলী।

বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নব-নির্বাচিত সভাপতি কাজী আব্দুর রউফ বাহার, জামায়াতে ইসলামীর বাহুবল উপজেলার নব-নির্বাচিত আমীর ডাঃ সিরাজুল ইসলাম সহ প্রমুখ।

এছাড়াও ইউনিয়ন জামায়াতের নব-নির্বাচিত অন্যান্যরা হলেন- সভাপতি মাওঃ নুরুল হক, সহ সভাপতি আহমদ হোসেন রানু ,মোঃ জিতু মিয়া, নজীর হোসাইন হাসু , সহকারী সেক্রেটারী হুমায়ুন কবির তালুকদার,  সাংগঠনিক সম্পাদক ডাঃ শফিকুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক জয়নাল আবেদীন, বায়তুলমাল সম্পাদক মোঃ সোহান আহমদ, প্রচার ও মিডিয়া সম্পাদক টিপু সুলতান জাহাঙ্গীর, পাঠাগার সম্পাদক ডাঃ নুরুল ইসলাম ছাত্র বিষয় সম্পাদক, মাহফুজুর রহমান তানবীর।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী