হবিগঞ্জে সাবেক এমপি জাহিরের ক্যাশিয়ার আ ট ক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

হবিগঞ্জে সাবেক এমপি জাহিরের ক্যাশিয়ার আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৪ ১২:৪৩:০৩ অপরাহ্ন

হবিগঞ্জে সাবেক এমপি জাহিরের ক্যাশিয়ার আ ট ক

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের সাবেক সংসদ সদস্য আবু জাহিরের ক্যাশিয়ার খ্যাত আলমগীর তালুকদার ওরফে বালু আলমগীরকে গণধোলাই দিয়ে সেনা ক্যাম্পে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তাকে আটক করে করে স্থানীয়রা। পরে সেনাবাহিনী তাকে সদর থানায় হস্তান্তর করে।

স্থানীয়রা জানান, আলমগীর তালুকদার ওরফে বালু আলমগীর ১৭ বছর সাবেক এমপি আবু জাহিরের ভাগনে পরিচয়ে জায়গা-বাড়ি দখল, বালুমহাল, জলমহাল দখলসহ নানা অপকর্ম করে জিরো থেকে হিরো বনে যান। নুন আনতে পানতা ফুরানো আলমগীর বর্তমানে কয়েক কোটি টাকার মালিক। বাহুবলে অবৈধভাবে বালু মহাল দখল করে কয়েক কোটি টাকা উপার্জন করেছেন। এছাড়া সরকারি বিভিন্ন জলমহাল, শহরের বিভিন্ন অবৈধ জায়গা জোরপূর্বক দখল করে বিক্রিসহ সব অপকর্মে লিপ্ত ছিলেন আলমগীর। তার সব অপকর্মে ঢাল হিসেবে ব্যবহার করতেন সাবেক এমপি আবু জাহিরকে।

স্থানীয়ভাবে আবু জাহিরের কোষাধ্যক্ষ হিসেবেও আলমগীরের পরিচিতি রয়েছে। গত ৫ আগস্টে সাবেক এমপি আবু জাহির পালিয়ে গেলে সেও আত্মগোপন করেন। তবে মাঝেমধ্যে ফায়ার সার্ভিস রোডে তার দেখা মিলতো। রোববার সন্ধ্যায় সেখানে গেলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে সেনা ক্যাম্পে হস্তান্তর করে। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবীর জানান, স্থানীয় যুবকরা আলমগীরকে আটক করে সেনাবাহিনীর কাছে নিয়ে যান। সেখান থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাকে থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী