রাতে শাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বি ক্ষো ভ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

রাতে শাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বি ক্ষো ভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৪ ১০:৫৫:৪০ পূর্বাহ্ন

 রাতে শাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বি ক্ষো ভ

ছবি : সংগৃহীত


প্রথম আলো কার্যালয়ের সামনে আমজনতার শান্তিপূর্ণ জেয়াফত অনুষ্ঠানে পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রবিবার (২৪ নভেম্বর) রাত দশটায় শাহপরাণ হলের সামনে থেকে  বিক্ষোভ মিছিল বের করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দিকে যান তারা।

এসময় শিক্ষার্থীরা বলেন, 'বিগত সরকারের সময়ে প্রথম আলো ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে। আজ আমরা দেখেছি শান্তিপূর্ণ জেয়াফত অনুষ্ঠানে পুলিশ সাধারণ মানুষের উপর ন্যাক্কারজনক হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।'

ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, 'প্রথম আলো এবং ডেইলি স্টার ফ্যাসিবাদকে উসকা দেওয়ার জন্য জঙ্গি ট্যাগ দিয়ে বিগত সময়ে বিশাল ভূমিকা রেখেছে। তারই প্রতিবাদে সাধারণ মানুষ প্রতিবাদস্বরূপ শান্তিপূর্ণ অবস্থান ও জেয়াফত অনুষ্ঠান করতে গেলে পুলিশ ন্যাক্কারজনকভাবে হামলা চালায়।

 তিনি আরো বলেন, 'স্বাধীন দেশে সাধারণ মানুষের উপরে পুলিশ যাদের ইন্ধনে হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দ্রুত তাদেরকে বিচারের আওতায় না নিয়ে আসলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেবেন বলে জানান তিনি।'

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদার বলেন, 'ফ্যাসিবাদের আমলে পুলিশ যেভাবে সন্ত্রাসী কায়দায় হামলা করতো, ঠিক তেমনি আজকেও সাধারণ মানুষের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়ে ৩০ জন নিরাপদ ভাইকে আহত করেছে।' আমরা এই সন্ত্রাসীদের বিচার চাই।'


জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল