ছবি: নিজস্ব
যুক্তরাজ্য প্রবাসী কলাম লেখক এবং সমাজসেবী বিয়ানীবাজারে আলীনগরের শিক্ষাবিদ মো. আনোয়ার হোসাইন ১২ বছর আগে একখন্ড জমি কিনেছিলেন দক্ষিণ সুরমার ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে। চোখ ধাঁধানো বিজ্ঞাপন দেখে তিনি ভেবেছিলেন সড়কের পাশে এখনই বাড়ি করার উপযোগী সেই জমি। কিন্তু বাড়ি তৈরিতো দূরের কথা গত বারো বছরে জমির মালিকানাই বুঝে পাননি তিনি। হাউজিং কর্তৃপক্ষের মূল ব্যক্তি ছিলেন রাজনৈতিক হয়রানিতে। ফলে আনোয়ার হোসাইনকে জমির দখল বুঝিয়ে দিলেও দলিল করে দিতে পারেননি তারা।
শুধু আনোয়ার হোসাইনই নন, এরকম জমি আর ফ্লাট কিনে দিনের পর দিন নানা হয়রানি আর ঝামেলায় দিন পার করছেন বহু মানুষ। ২০০৫ সালে সিলেট নগরের শাহজালাল উপশহর পয়েন্টের কাছাকাছি মাল্টিপ্লান সিটিতে একটি ফ্লাট কিনে অনুরূপ প্রতারণার শিকার হন আব্দুর রহমান নামের আরেক প্রবাসী। টাকা পরিশোধের পরও ফ্লাট না পেয়ে তিনি আদালতে মামলা করেন। এখনও সেই মামলা চলমান রয়েছে। এভাবে একের পর এক প্রতারণার শিকার সিলেটের প্রবাসীরা। শুধু ক্রেতারাই নন, এমনি প্রতারণার শিকার হয়েছেন বিনিয়োগকারীরাও। উদ্যোক্তারা নানাভাবে তাদের প্রতারিত করেছেন।
সিলেট নগরের আম্বরখানায় গোন্ডেন টাওয়ারের বিপরীতে আবাসন এসোসিয়েট নামের একটি বিশাল টাওয়ার তৈরির ঘোষণা দিয়েছিলেন উদ্যোক্তারা। একজন মন্ত্রীর উপস্থিতিতে ২০০৬ সালে ঘটা করে সেই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিলো। বলা হয়েছিলো প্রকল্পের কাজ শেষে মার্কেটের ছাদে হেলিকপ্টার নামতে পারবে। কিন্তু মালিকদের মধ্যে বিরোধ শুরু হয় প্রাথমিক পর্যায়েই। ফলে সেই প্রকল্প আর এগোয়নি। বিনিয়োগকারীদের এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে মামলা করেছেন। সুরমা রিভারভিউ, সুন্দরবনসহ একাধিক কোম্পানির মালিকের দ্ব›দ্ব সংবাদপত্র পর্যন্ত গড়িয়েছে। ফলে হাউজিং বা আবাসন খাতের ওপর এক ধরনের অনিহা তৈরি হয়েছে ক্রেতাসাধারণের। তবে আশা জাগানিয়াও অনেক হাউজিং আছে। যারা বিগত ১৫ বছরে নিজেদের একটি শক্ত ভিত্তির উপর দাড় করিয়েছে। এর মধ্যে হাইব্রিড সিটি, মাদারল্যান্ড, লেকসিটিসহ অনেক প্রকল্প যথাসময়ে তাদের ক্রেতাদের কাছে প্লট হস্তান্তর করেছে।
ভালো আর মন্দের মাঝখানে পড়ে সিলেটের আবাসন শিল্প এখন চরম হুমকির মুখে। অনেক হাউজিং কোম্পানি তাদের অফিস গুটিয়ে নিয়েছেন। শোয়েব আহমদ নামে কুশিঘাটের এক হাউজিং কোম্পানির মালিক এই প্রতিবেদককে বলেন, আমরা প্ল্ট সেল করে দিয়েছি। তাই অফিস একন হাউজিংয়ের ভেতরেই চলে গেছে। তবে তার হাউজিংয়ে গিয়ে কোম্পানির অফিসতো দূরের কথা সাইনবোর্ডও চোখে পড়েনি এ প্রতিবেদকের। সবমিলিযে হাউজিং কোম্পানিগুলোকে দেখার মতো বিশেষায়িত কোনো সংস্থা সিলেটে না থাকায় এ খাতে এতসব অনয়িম আর দুর্নীীত হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি বিরোধী সংস্থার কর্মকর্তারা।
জৈন্তাবার্তা / রহমান




