কানাইঘাট থেকে দুই মাসে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল আটক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

কানাইঘাট থেকে দুই মাসে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল আটক

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৯/২০২৩ ০৫:৩১:২৭ পূর্বাহ্ন

কানাইঘাট থেকে দুই মাসে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল আটক

কানাইঘাট থানা


সিলেটের কানাইঘাট থানা পুলিশ, বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর  অভিযানে গত দুই মাসে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল উদ্ধার করা হয়েছে।

পাশাপাশি প্রতিদিন বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত পলাতক এবং নিয়মিত মামলার আসামীদের গ্রেফতার করছে পুলিশ। 

সম্প্রতি সময়ে দেশে চিনির দাম বেড়ে যাওয়ার কারনে চিনিসহ বিভিন্ন ধরনের ভারতীয় পন্য কানাইঘাটের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে প্রবেশ বেড়ে যায়। চোরাচালান প্রতিরোধে পুলিশও তৎপরতা চালাচ্ছে। 

এতে গত দুই মাসে অর্ধ কোটি টাকার ভারতীয় চিনি সহ বিভিন্ন প্রকার চোরাই মালামাল আটক করতে সক্ষম হয় থানা পুলিশ। 

গত দু’মাস থেকে প্রতিদিন পুলিশি অভিযানের মাধ্যমে চোরাচালান প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে।  

থানা পুলিশের অভিযানে গত জুলাই মাসে ১০০ বস্তা (৫ হাজার কেজি) ভারতীয় চিনি, ৯৫২ পিস ভারতীয় শাড়ি, ২৭০ বোতল বিদেশীমদ, ৮টি ভারতীয় মহিষ এবং আগস্ট মাসে ৯৯ বস্তা (৪ হাজার ৯৫০ কেজি) ভারতীয় চিনি, ৪৬টি ভারতীয় সিএনজি গাড়ীর টায়ার, ১৯০ পিস ইয়াবা, ৬২ হাজার পিস নাসির বিড়ি, ৪২ বোতল বিদেশী ও ৫৮ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ, ৩০ বোতল ফেন্সিডিল সহ অর্ধকোটি টাকার মালামাল আটক করা হয়েছে। এছাড়াও ভারতীয় চিনি পরিবহন করায় কয়েকটি সিএনজি অটোরিক্সা ও পিকআপ গাড়ীও জব্দ করে পুলিশ।  

গত জুলাই মাসে এসব ভারতীয় অবৈধ মালামাল আটকের সাথে জড়িত সহ অন্যান্য বিভিন্ন মামলার ৪৯ জন সিামি গ্রেফতারের পাশাপাশি, ২টি মাদক ও ৬টি বিশেষ ক্ষমতা আইনে মামলা এবং আগস্ট মাসে ৪১ জন বিভিন্ন মামলার আসামি গ্রেফতার সহ ৫টি মাদক ও ৬টি বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। 

চোরাচালান বিরোধী অভিযানের বিষয়ে জানতে চাইলে থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ বলেন, কানাইঘাটের সীমান্তবর্তী এলাকায় চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনার জন্য থানা পুলিশের পাশাপাশি বিজিবি সহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছেন। দেশে চিনির দাম বেড়ে যাওয়ার কারনে ভারত থেকে অবৈধভাবে চিনি আনা বন্ধ করতে এর সাথে জড়িত চোরাকারবারীদের চিহ্নিত করা হয়েছে। ভারতীয় চিনি সহ অন্যান্য মালামাল এবং মাদক দ্রব্যের কেনা-বেচার সাথে জড়িতদের আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কারনে বর্তমানে চোরাচালান অনেকটা কমে এসেছে। চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে। চোরাচালান প্রতিরোধে থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সবার আহ্বান জানিয়েছেন তিনি।

ডি ডি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার