জৈন্তাপুরে শিশু ও প্রসূতি মায়েদের মাঝে মশারী বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

জৈন্তাপুরে শিশু ও প্রসূতি মায়েদের মাঝে মশারী বিতরণ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১১/২০২৪ ০৩:০৩:২৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে শিশু ও প্রসূতি মায়েদের মাঝে মশারী বিতরণ

ছবি নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির অংশ হিসেবে ম্যালেরিয়া ঝুঁকিপূর্ণ এলাকায় শিশু ও গর্ভবতী নারীর পরিবারের মাঝে মশারী বিতরণ করা হয়েছে। 

সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত কমলাবাড়ী এলাকার আলাউদ্দিন মিয়ার বাড়িতে এই মশারী বিতরণ করা হয়। এতে সংশ্লিষ্ট ম্যালেরিয়া ঝুঁকিপূর্ণ এলাকার ৫২টি পরিবারের মাঝে ৫ বছরের নিচে শিশু ও গর্ভবতী নারীদের মাঝে ৬৫টি মশারী বিতরণ করা হয়। 

মশারী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ তানভীর রহমান, ব্র্যাক জৈন্তাপুরের ফিল্ড অর্গানাইজার বাচ্চু রাম দাস, ব্র্যাক প্রজেক্ট এসিস্ট্যান্ট মোহাম্মদ সালাউদ্দিন ও হীড বাংলাদেশ এর ফিল্ড লেভেল স্টাফ চৈতী দত্ত।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন, ২০০৩ সাল থেকে বাংলাদেশ সরকার ম্যালেরিয়া নির্মূলে দেশের প্রত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় মশারী বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে। ম্যালেরিয়া নির্মূলে সরকারি সকল কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আনন্দের সাথে জানান, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় ২০১৮ সালের পর জৈন্তাপুর উপজেলায় কোনো ম্যালেরিয়া রোগী শনাক্ত হয়নি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল