সিলেটে শীত নামবে কবে, যা বলছে আবহাওয়া অফিস
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

সিলেটে শীত নামবে কবে, যা বলছে আবহাওয়া অফিস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৪ ০৬:৩০:০০ পূর্বাহ্ন

সিলেটে শীত নামবে কবে, যা বলছে আবহাওয়া অফিস

ছবি: সংগৃহীত


দিনের দৈর্ঘ্য কমে রাতের বিস্তৃতি বাড়লেও সিলেটে এখনও গরম কমেনি। তবে রাতের দিকে অনুভূত হচ্ছে ঠান্ডা। আর এতেই টের পাওয়া যাচ্ছে শীতের আসতে খুব বেশি দেরি নেই। তবে স্বল্প সময়ের জন্য ঠান্ডা অনুভূত হলেও, পুরোপুরি শীত কবে আসবে, তা জানতে নগরবাসীর মধ্যে আগ্রহের কমতি নেই। সিলেট আবহাওয়া বলছে, শীত আসতে শুরু করেছে। আগামী মাস থেকে সিলেটের তাপমাত্রা আরও কমতে শুরু করবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, নভেম্বর মাসে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। তবে আস্তে আস্তে তাপমাত্রা কমতে শুরু করছে। আবহাওয়া অফিস তিন মাসের পূর্বাভাসে আরোও জানিয়েছে এবার মৃদু, মাঝারি ও তীব্র মিলে ১৩টির মতো শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে গত দু’দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। রোববার সকাল ৬টা ও ৯টায় এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শনিবারও এখানে একই তাপমাত্রা রেকর্ড করা হয়।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, শীতের মৌসুম হচ্ছে ডিসেম্বর জানুয়ারি ও ফেব্রুয়ারি। সিলেট কিন্তু শীত পড়তে শুরু করেছে। অনেক জায়গায় কুয়াশা পড়তে শুরু করেছে। ডিসেম্বর পর্যন্ত সময় লেগে যেতে পারে শীত অনুভূত হতে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল