মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৫/১১/২০২৪ ১০:৫৪:০৮ পূর্বাহ্ন

মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন

ছবি: নিজস্ব


মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট এর উদ্যোগে ১৩তম তাফসিরুল কুরআন মহাসম্মেলন আগামী ৩০ নভেম্বর শনিবার বিকাল ২টা হতে মধ্যরাত পর্যন্ত ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠে অনুষ্ঠিত হবে।

তাফসিরুল কুরআন মহাসম্মেলনে তাফসির পেশ করবেন আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক (পীর সাহেব) বরুণা, মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ ক্বাসেমী- ঢাকা, জামেয়া মাসুমিয়া মাছিমপুর সিলেটের প্রিন্সিপাল হাফিজ মাওলানা নজমুদ্দীন কাসেমী, মুফতি রেজাউল করিম আবরার- ঢাকা, মুফতি আলী হাসান উসামা- ঢাকা, আখালিয়া নবাবী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি শামসুল ইসলাম কাসেমী, জালালাবাদ ইমাম সমিতি সিলেটের সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শরীফ উদ্দিন, মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া, মুয়ীনুল ইসলাম লামাশ্যামপুর মাদরাসা হরিপুর সিলেটের মুহতামিম মাওলানা মীম সুফিয়ান সহ স্থানীয় উলামায়ে কেরাম নসিহত পেশ করবেন।

তাফসিরুল কুরআন মহাসম্মেলনের পৃথক পৃথক অধিবেশনে সভাপতিত্ব করবেন জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলা সিলেটের প্রিন্সিপাল ও জালালাবাদ ইমাম সমিতির সভাপতি হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ, জামেয়া ইসলামিয়া হুসাইনিয়া মিরবক্সটুলা নয়াসড়ক মাদরাসা সিলেটের মুহতামীম শায়খ মাওলানা মোঃ সাইফুল্লাহ, জামেয়া মাদানীয়া কাজিরবাজার সিলেটের শিক্ষা সচিব ও মুয়াজ্জিন কল্যাণ সমিতির উপদেষ্টা মাওলানা মুফতি শফিকুর রহমান, জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া সোবহানীঘাট মাদরাসা সিলেটের নায়েবে মুহতামীম হাফিজ মাওলানা আহমদ ছগীর আমকোনী ও মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মাওলানা সাইদুর রহমান।

তাফসীরুল কুরআন মহাসম্মেলন সফল ও সার্থক করতে সর্বস্তরের মুসলমানের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা করার আহবান জানিয়েছেন মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মাওলানা সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন হারিছ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল