শাবিতে অ্যাসট্রো কারনিভাল প্রতিযোগিতা সম্পন্ন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

শাবিতে অ্যাসট্রো কারনিভাল প্রতিযোগিতা সম্পন্ন

আব্দুর রহিম কবির, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৯/২০২৩ ০৮:০১:৪১ পূর্বাহ্ন

শাবিতে অ্যাসট্রো কারনিভাল প্রতিযোগিতা সম্পন্ন

ছবি : নিজস্ব


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোপারনিকাস অ্যাসট্রোনমিকাল মেমোরিয়াল অব সাস্ট (ক্যাম সাস্ট) এর পরিচালনায় অ্যাসট্রো কারনিভাল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ পোগ্রাম সমাপ্ত হয়। No description available.

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক কবির হোসেন এবং প্রধান উপদেষ্টা ছিলেন অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী। এসময় অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ৬০,০০০ টাকা সমমূল্যের পুরস্কার বিতরণ করেন।

এসময় প্রতিযোগিদের উদ্দেশ্যে কবির হোসেন বলেন, "তোমরা তোমাদের লক্ষ্য নির্ধারণ করে পরিশ্রম অব্যাহত রাখলেই চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে পারবে। প্রত্যেকের মাঝেই সুপ্ত  প্রতিভা বিদ্যমান থাকে।তাই পারি না, পারব না এ কথা চিন্তা না করে নিজের চেষ্টা অব্যাহত রাখবে"।

No description available.

এছাড়া প্রধান বক্তা হিসেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তীব্র আলি জ্যোতির্বিদ্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন।  এদিন সকাল থেকে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এ তিন সেকশনে কুইজ, নিউরন টিসার (প্রবলেম সলভিং), পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এরআগে শুক্রবার স্নাতক শিক্ষার্থীদের জন্য অ্যাসট্রো অলিম্পিয়াড ও ওয়াটার রকেট প্রতিযোগিতা আয়োজিত হয়। উল্লেখ্য, এসব প্রতিযোগিতায় আট শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিদের সকলকে  একটি করে অংশগ্রহণমূলক প্রশংসাপত্র প্রদান করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার