শিশুতোষ গল্পের জন্য শ্রীহট্ট প্রকাশের পাণ্ডুলিপি আহবান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

শিশুতোষ গল্পের জন্য শ্রীহট্ট প্রকাশের পাণ্ডুলিপি আহবান

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৫/১১/২০২৪ ১১:৪২:১৮ পূর্বাহ্ন

শিশুতোষ গল্পের জন্য শ্রীহট্ট প্রকাশের পাণ্ডুলিপি আহবান

ছবি : সংগৃহীত


শ্রীহট্ট প্রকাশ দেশে ও দেশের বাইরে বাংলা ভাষায় লেখকদের কাছ থেকে শিশুতোষ গল্প (মুক্তিযুদ্ধ-রহস্য-ভৌতিক-সাইন্স ফিকশন-সামাজিক সমস্যা) বইয়ের শর্তবিহীন পাণ্ডুলিপি আহ্বান করছে। সম্পাদনা পরিষদের আহ্বায়ক মুনশী ইকবাল দেশ-বিদেশে অবস্থানরত লেখকদের প্রতি লেখা আহবান করেন।

পাণ্ডুলিপি পাঠানোর নিয়মাবলী- সর্বনিম্ন ২৫ হাজার শব্দের মধ্যে লেখা থাকতে হবে।  পাণ্ডুলিপি কম্পিউটার কম্পোজ করে সুতনি এমজে ফন্টে এ ফোর সাইজের ১ ইঞ্চি মার্জিন রেখে ১৪ সাইজে প্রিন্ট করে জমা দিতে হবে। পাণ্ডুলিপি জমাদানের সময় লেখকের পূর্ণাঙ্গ ঠিকানা, যোগাযোগের সচল মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ১ কপি জমা দিতে হবে। জমাকৃত পাণ্ডুলিপি শ্রীহট্ট প্রকাশ-এর সম্পাদনা পরিষদ পর্যালোচনা ও যাচাই-বাছাই করবেন। নির্বাচিত পাণ্ডুলিপির লেখকের সাথে যোগাযোগ করা হবে এবং ২০২৬ সালের অষ্টম বই মেলার জন্য বই প্রকাশ করা হবে।

যে পাণ্ডুলিপি নির্বাচন করা হবে কেবল সেই লেখকের কাছ থেকে পাণ্ডুলিপির সফট কপি সংগ্রহ করা হবে এবং সরকার নির্ধারিত বিধিমালা অনুযায়ী চুক্তি সম্পাদন করা হবে। পাণ্ডুলিপি সম্পূর্ণ শ্রীহট্ট প্রকাশ-এর অর্থায়নে প্রকাশ করা হবে। এজন্য লেখকের থেকে কোনো অর্থ নেওয়া হবে না। তবে লেখককে তাঁর রয়ালিটি প্রদান করা হবে। পাণ্ডুলিপি ১ জানুয়ারি ২০২৫ খ্রি. থেকে ২০ জানুয়ারি ২০২৫ খ্রি. পর্যন্ত শ্রীহট্ট প্রকাশ-এর একক বইমেলায় (মেঘনা-বি/১৮, দাড়িয়াপাড়া, সিলেট) দুপুর ২ টা থেকে রাত ১০ টার মধ্যে লেখক নিজে উপস্থিত হয়ে জমা দিতে হবে। কোনো প্রতিনিধি বা কুরিয়ারের পাঠানো যাবে না।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল